সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশসাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ৫, আহত শতাধিক

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ৫:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরানের দক্ষিণাঞ্চলের অন্যতম প্রধান সমুদ্রবন্দর শহীদ রাজী বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় শনিবার (২৬ এপ্রিল) দুপুরে ঘটে যাওয়া এই বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত পাঁচজন, আহত হয়েছেন ৫৬০ জনের বেশি।

দেশটির গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সূত্রের দাবি অনুযায়ী মৃতের সংখ্যা এক ডজন ছাড়িয়ে যেতে পারে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, ১৬ কিলোমিটার দূরের বাড়িঘরের জানালাও ভেঙে পড়ে, এবং কন্টেইনার ডিপোতে আগুন ধরে যায়।

ঘটনার পরপরই বন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আশপাশের এলাকায় জারি করা হয়েছে সতর্কতা। বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলি কয়েক মাইল দূর থেকেও দৃশ্যমান ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

দাহ্য পদার্থ থেকেই বিস্ফোরণ, নাশকতার সম্ভাবনা কম
প্রাথমিক তদন্তে ইরানি বিশেষজ্ঞরা জানিয়েছেন, নাশকতার সম্ভাবনা কম এবং দাহ্য পদার্থের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। এই ঘটনার সঙ্গে ইসরায়েল জড়িত নয় বলেও দেশটি এক বিবৃতিতে দাবি করেছে।

এদিকে, এই বিস্ফোরণের সময় ওমানে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফা পরমাণু আলোচনা চলছিল, যা বিস্ফোরণের প্রেক্ষাপটে নতুন মাত্রা পেয়েছে।

বন্দরের একটি ভবনের দরজা ও জানালা উড়ে যাওয়ার পাশাপাশি আশেপাশের কন্টেইনার ডিপো, যা বিভিন্ন দেশ ব্যবহার করতো, সেগুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

২৯১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন