সর্বশেষ

জাতীয়দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশজয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

জাতীয় গ্রিডে বিপর্যয়: দক্ষিণাঞ্চলের ২১ জেলা ২ ঘন্টার বেশি সময় বিদ্যুৎহীন

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫ ৪:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
জাতীয় গ্রিডে বড় ধরনের ত্রুটির কারণে ঢাকা বিভাগের কয়েকটি জেলা এবং খুলনা ও বরিশাল বিভাগের সবকটি জেলা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

জাতীয় গ্রিডে সমস্যা দেখা দেয় শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৫টা ৪৮ মিনিটে, যার ফলে দেশের দক্ষিণাঞ্চলের ২১টি জেলা অন্ধকারে ছেয়ে যায়।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপালগঞ্জের আমিনবাজার এলাকায় ন্যাশনাল গ্রিডে সমস্যার কারণে এই ব্ল্যাকআউট ঘটে। তবে দ্রুততার সঙ্গে কাজ চলছে এবং পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, খুলনা শহরে প্রথম বিদ্যুৎ বিভ্রাট শুরু হয় বিকেল ৫টা ৪৮ মিনিটে এবং সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করা সম্ভব হয়। তবে দক্ষিণাঞ্চলের সব জেলায় এখনও বিদ্যুৎ পুরোপুরি স্বাভাবিক হয়নি।

বিদ্যুৎ বিভ্রাটে আক্রান্ত জেলাগুলো হলো:
খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা এবং ভোলা।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, জাতীয় গ্রিডে পূর্ণ স্বাভাবিকতা ফিরিয়ে আনতে কিছুটা সময় লাগবে। কাজ অব্যাহত রয়েছে এবং দ্রুতই সকল জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

৪০১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন