সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশভোটের দিন কেন্দ্র পাহাড়া দেয়ার আহ্বান অসিফ মাহমুদ সজিবের
দেশ ছেড়ে পালানোর বদলে আসুন, আইনের আশ্রয় নিন: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় পার্টি রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে অব্যাহত থাকবে: জিএম কাদের
জনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
কুড়িগ্রামে বুধবার অনুষ্ঠিত হবে ১১ দলীয় জোটের বিশাল জনসভা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, সাভার, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
সিরাজগঞ্জে আম জনগণ পার্টির মানববন্ধন: নথিভুক্তি বিলম্বের প্রতিবাদ
লালমনিরহাটে বিএনপি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জামায়াতের
গোপালগঞ্জে আলাদা অভিযান: ২৪ কেজি গাঁজাসহ ২ ভাই আটক
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ ধরা পড়া যুবককে যাবজ্জীবন কারাদণ্ড
শ্রীনগরে মার্কেট দখলের চেষ্টায় সংঘর্ষে এক ব্যক্তি নিহত, অন্তত ৮ জন আহত
নরসিংদীতে কারিগরি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত
রাজশাহীতে র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবার, শটগান ও পিস্তলের গুলি উদ্ধার
ভোলায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ১০ আহত
মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু: প্রাণ গেল মা-ছেলের

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা  

শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫ ৫:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার পাটকেলঘাটায় যাত্রীবাহী পরিবহনের চাপায় পিষ্ট হয়ে এক মা ও তার তিন বছর বয়সী শিশু পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা কদমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি গ্রামের অমিত সাধুর স্ত্রী রিতা সাধু (৩০) এবং তাদের সন্তান সৌরভ সাধু (৩)। দুর্ঘটনায় অমিত সাধু ও তার কন্যা সন্তান প্রাণে বেঁচে গেলেও তারা বর্তমানে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সূত্রে জানা গেছে, অমিত সাধু তার স্ত্রী ও দুই সন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে যশোরের কেশবপুরে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে কুমিরা কদমতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী পরিবহন তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সবাই ছিটকে পড়ে গেলে রিতা সাধু ও শিশু সৌরভ ঘটনাস্থলেই প্রাণ হারান।

অমিত সাধু ও তার কন্যাকে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার দাশ বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে ঘাতক পরিবহনটি দ্রুত পালিয়ে যাওয়ায় এখনো আটক করা সম্ভব হয়নি। ঠিক কোন পরিবহন এ দুর্ঘটনার জন্য দায়ী, সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।”

তিনি আরও জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

২৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন