সর্বশেষ

জাতীয়কাতার, আমিরাত, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, এক বাংলাদেশিসহ আহত কয়েকজন
সারাদেশকুষ্টিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত একাধিক, ভাঙচুর-লুটপাট ২০ বাড়িতে
আন্তর্জাতিকহামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হামলায় নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক
খামেনির উপদেষ্টা শামখানি ও বিপ্লবী গার্ড প্রধান পাকপুরও নিহত হয়েছেন: ইরান
খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে জানালেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলার দাবি
খেলানাটকীয় জয়ের পরও পাকিস্তানের বিদায়, সেমিফাইনালে নিউজিল্যান্ড
জাতীয়

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৪ এপ্রিল, ২০২৫ ৫:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ক্যাথলিক চার্চের প্রধান এবং ভ্যাটিকান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশ সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে শুরু হয়ে শনিবার (২৬ এপ্রিল) পর্যন্ত শোক পালন করা হবে বলে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

শোককালীন সময়ে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি, পোপ ফ্রান্সিসের বিদেহী আত্মার শান্তির জন্য বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

গত সোমবার (২১ এপ্রিল) পোপ ফ্রান্সিস ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে বিশ্বব্যাপী ক্যাথলিক ধর্মাবলম্বীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ভ্যাটিকান সিটির ঘোষণায় বলা হয়েছে, পোপের অন্ত্যেষ্টিক্রিয়া আগামী শনিবার অনুষ্ঠিত হবে।

এদিকে, পোপের শেষকৃত্যে অংশ নিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোম সফরে যাচ্ছেন। তিনি বর্তমানে চার দিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন এবং শুক্রবার রোমের উদ্দেশে দোহা ত্যাগ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

৩৮৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন