সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
রাজনীতি

ঐকমত্য কমিশনের সুপারিশ বাস্তবায়নের জোর তাগিদ এনসিপির

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ৪:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নির্বাচন ব্যবস্থায় সংস্কারের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটি মনে করছে, এই সুপারিশ বাস্তবায়নের মাধ্যমেই সুষ্ঠু ও অংশগ্রহণমূলক সংসদ নির্বাচন সম্ভব।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি জানান, নির্বাচন কমিশনের কাছে দলটির পক্ষ থেকে ৯ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন ও তাজনূভা জাবীন। দুই ঘণ্টাব্যাপী আলোচনায় নির্বাচন কমিশন, আইন সংস্কার, নিবন্ধন নবায়ন ও ভবিষ্যৎ নির্বাচনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এনসিপির ৯ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য:
মনোনয়নপত্র সশরীরে জমা দেওয়ার বাধ্যবাধকতা
হলফনামায় ভুল তথ্য দিলে প্রার্থিতা বাতিল ও নির্বাচিত হলেও সংসদ সদস্য পদ বাতিল
ঋণখেলাপিদের নির্বাচনে অংশগ্রহণে বাধা
নির্বাচনী সহিংসতা প্রতিরোধে আচরণবিধি ও ব্যয় নীতিমালা সংস্কার
রাজনৈতিক দলগুলোর জন্য অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চার বাধ্যবাধকতা ও তা তদারকির ব্যবস্থা
প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত
নিবন্ধন নবায়নের জন্য সময় বৃদ্ধি
প্রার্থীর হলফনামা তদন্ত করে সত্যতা যাচাইয়ের বিধান
নির্বাচন কমিশন থেকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রার্থীর সার্টিফিকেশন প্রদান
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। বিগত তিনটি জাতীয় নির্বাচনে যেসব অনিয়ম হয়েছে, তার জন্য নির্বাচন কমিশনের দায় রয়েছে। সেই নির্বাচনগুলোতে যারা জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা যে সময়সীমা দিয়েছেন, ডিসেম্বর থেকে জুন—এই সময়ের মধ্যেই সংস্কার বাস্তবায়ন করে নির্বাচন আয়োজন সম্ভব। তবে নির্বাচন কমিশন যখন নিজেরাই রোডম্যাপের কথা বলে, তখন তা সন্দেহজনক হয়ে ওঠে।”

নাসীরুদ্দীন জানান, বর্তমান সিইসি ও কমিশনারদের নিয়োগ যেহেতু ২০২২ সালের ‘বিতর্কিত’ আইনের অধীনে হয়েছে, তাই তাদের বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে। তবে সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্যা সমাধানের পক্ষে এনসিপি। “ঐকমত্য কমিশনের চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে কমিশনের কাঠামো ঠিক করা হোক,” বলেন তিনি।

বৈঠকের বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, তিনি ওই বৈঠকে উপস্থিত ছিলেন না এবং এ বিষয়ে মন্তব্য করতে অপারগ।
 

৩২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন