সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
১২ কোটি ভোটারের রায়ের অপেক্ষায় দেশ, শ্বাসরুদ্ধকর ভোটের লড়াই চলছে
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশযত সময় গড়াবে, বিজয় তত সন্নিকটে : আশাবাদী হাসনাত আবদুল্লাহ
ধামরাইয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ, বাড়ছে নারী ভোটারের উপস্থিতি
কুষ্টিয়া-১: উৎসবমুখর ভোটগ্রহণ, অধিকাংশ কেন্দ্রে দলের এজেন্ট অনুপস্থিত
বাগেরহাটে ১৮৬টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নজরদারি
ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নজিরবিহীন নিরাপত্তায় বগুড়ায় ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে কেন্দ্রে ভোটারের ভিড়
ময়মনসিংহের ১১ আসনে ভোটগ্রহণ শুরু, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
জামালপুরে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচন শুরু
মাগুরায় দুই আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে
শেরপুরে দুই আসনে ভোটগ্রহণ চলছে, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
মোংলা-রামপালে ভোটারদের দীর্ঘ লাইন, প্রথম ভোট দিলেন বিএনপি ও জামায়াত প্রার্থী
নেত্রকোনায় ভোটগ্রহণ শুরু, অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
সাতক্ষীরার চার আসনে ভোটগ্রহণ চলছে, শান্তিপূর্ণ পরিবেশে চলছে নির্বাচন
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
আন্তর্জাতিক

হায়দরাবাদে ওয়াকফ আইনের প্রতিবাদে বিশাল জনসমাবেশ

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫ ১০:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতের হায়দরাবাদে ওয়াকফ (সংশোধনী) আইনের বিরুদ্ধে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) এবং আসাদউদ্দিন ওয়াইসির নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (এআইএমআইএম)। শনিবার (১৯ এপ্রিল) রাতে আয়োজিত এই সমাবেশে হাজার হাজার মানুষ যোগ দেন।

‘সংবিধান বাঁচাও, ওয়াক্ফ বাঁচাও’ স্লোগান দিয়ে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন ভারতীয় কংগ্রেস, ভারত রাষ্ট্র সমিতি, ওয়াইএসআর কংগ্রেস পার্টি এবং দ্রাবিড় মুনেত্র কড়গমের সদস্যরা। এছাড়া, অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন।

এআইএমআইএম প্রধান এবং হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি সমাবেশে ভাষণ দেন। তিনি বলেন, ‘‘আমরা মাথানত করবো না। যারা আমাদের মুছে দিতে চায়, তাদেরই মুছে দেবো।’’ ওয়াইসি আরও বলেন, ‘‘আমি যে আইনটি সংসদে ছিঁড়ে ফেলেছিলাম, তা শুধু মুসলিমদের পক্ষেই নয়, বরং সব ধর্মের মানুষের জন্য ছিল। এই ধরনের দমনমূলক আইনে সবাই ক্ষতিগ্রস্ত হবে।’’

এআইএমপিএলবির সভাপতি মৌলানা খালেদ সাইফুল্লাহ রহমানি বলেন, ‘‘আমরা আদালতের ওপর আস্থা রাখি এবং বিশ্বাস করি, এই আইনের ওপর স্থগিতাদেশ আসবে।’’ তিনি অভিযোগ করেন, ‘‘এই আইন ওয়াক্ফ সম্পত্তি পুনরুদ্ধারকে প্রায় অসম্ভব করে তুলেছে। যদি এটি কার্যকর হয়, মুসলিমরা নিজেদের জমির ওপর ‘ভিজিটর’ হয়ে পড়বেন।’’ তিনি উদাহরণস্বরূপ মক্কা মসজিদসহ যেকোনো মসজিদকে ওয়াক্ফ নয় বলে ঘোষণা করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।

সমাবেশে প্রতিবাদের এক অংশ হিসেবে আগামী ৩০ এপ্রিল রাত ৯টায় ‘বাত্তি গুল’ প্রতীকী প্রতিবাদ পালনের ঘোষণা দেওয়া হয়, যেখানে সবাই ঘরে ঘরে আলো নিভিয়ে প্রতিবাদ জানাবে।

২৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন