সর্বশেষ

জাতীয়চট্টগ্রাম বন্দরে জ্বালানি তেল খালাস শুরু, এলএনজি ও ডিজেলের আরও জাহাজ আসছে
জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ, স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
সারাদেশসিলেটে পেট্রোলপাম্প কর্মীকে ছুরিকাঘাত: তিন যুবক গ্রেপ্তার
উদ্ধার হওয়া সেই শকুন এক মাস পরে সুন্দরবনে অবমুক্ত
রংপুরে এনসিপির ইফতার মাহফিলে সংঘর্ষে ৮ আহত, সাংবাদিকদের বয়কট
মুন্সীগঞ্জে ড্যাবের উদ্যোগে রমজান দোয়া ও ইফতার মাহফিল
কলাপাড়ায় মেয়াদউত্তীর্ণ পণ্য ও অনিয়মে ৬ ব্যবসায়ীকে জরিমানা
ইউএনও'র নাম করে গ্রাম পুলিশ নিয়োগে চেয়ারম্যানের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
সিয়াম মোল্লা হত্যার বিচার দাবিতে মুকসুদপুরে মানববন্ধন ও বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ যুবক গ্রেপ্তার
মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে হত্যা, প্রতিপক্ষের ৪০ ঘর ভাঙচুর-অগ্নিসংযোগ
সিলেটে হাউজিং এস্টেটে দিনদুপুরে ছিনতাই: মূলহোতা রশিদ আহমদ গ্রেপ্তার
শিবগঞ্জে স্ত্রীকে হত্যা করে সেফটিক ট্যাংকে ফেলার অভিযোগে স্বামী আটক
মুকসুদপুরে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা
নড়াইলে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালকের মৃত্যু
খুলনায় উপকূলের নারীদের জলবায়ু সহনশীল জীবিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা বিলম্বে যাত্রা
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাতানজিদ তামিমের ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের দাপুটে জয়
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
আন্তর্জাতিক

রূপান্তরিতরা নয়, শুধু জন্মগত নারীরাই নারী: যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ১৭ এপ্রিল, ২০২৫ ৯:১১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে জানিয়েছে, ২০১০ সালের সমতা আইনের আওতায় "নারী" শব্দটি শুধুমাত্র জৈবিক অর্থেই প্রযোজ্য হবে।

এই সিদ্ধান্ত অনুযায়ী, কেবল জন্মগত নারীরাই আইনের অধীনে নারীদের জন্য নির্ধারিত সুরক্ষা ও অধিকার পাবেন।

বিচারকেরা সর্বসম্মতভাবে রায়ে বলেন, আইনটি অনুযায়ী "নারী" ও "লিঙ্গ" শব্দ দুটি যথাক্রমে জন্মগত নারী এবং জৈবিক লিঙ্গকে নির্দেশ করে। তবে আদালত এটিও স্পষ্ট করেছে যে, এই সিদ্ধান্ত ট্রান্সজেন্ডার ব্যক্তিদের অধিকার খর্ব করে না। তারা এখনো বৈষম্য এবং হয়রানি থেকে আইনি সুরক্ষা পাবেন।

এই রায় এসেছে ‘ফর উইমেন স্কটল্যান্ড’ নামের একটি নারী অধিকার সংগঠনের করা মামলার পরিপ্রেক্ষিতে। সংগঠনটি দাবি করেছিল, নারীদের জন্য নির্ধারিত সেবা ও স্থানে কেবল জন্মগত নারীদের প্রবেশাধিকার থাকা উচিত। এর বিপরীতে স্কটল্যান্ড সরকার যুক্তি দিয়েছিল, যারা ‘জেন্ডার রিকগনিশন সার্টিফিকেট’ (GRC) পেয়েছেন, তাঁরাও নারীদের মতো একই অধিকার পাওয়ার যোগ্য।

বিচারপতি লর্ড হজ রায়ে বলেন, “আমাদের কাজ ছিল স্পষ্টভাবে বোঝানো যে, সমতা আইনের ব্যাখ্যায় 'নারী' বলতে কাকে বোঝানো হয়েছে। আমাদের সিদ্ধান্ত হলো, আইনে এটি জৈবিক নারীকে বোঝাতে ব্যবহৃত হয়েছে।”

তিনি আরও বলেন, এই রায়কে কোনো পক্ষের জয় বা পরাজয় হিসেবে না দেখে বরং আইনের ব্যাখ্যা হিসেবে গ্রহণ করা উচিত। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন যে, ট্রান্সজেন্ডাররা তাদের নতুন লিঙ্গ পরিচয়ের ভিত্তিতেও সুরক্ষা পাওয়ার অধিকার রাখেন।

‘ফর উইমেন স্কটল্যান্ড’ সংগঠনের সহপ্রতিষ্ঠাতা সুসান স্মিথ আদালতের এই সিদ্ধান্তকে নারীদের জন্য একটি বড় বিজয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, “আমরা সব সময় বিশ্বাস করে এসেছি যে নারীদের জৈবিক লিঙ্গ পরিচয়ের ভিত্তিতেই সুরক্ষিত রাখা উচিত। আজ সেই বিশ্বাসই আইনি স্বীকৃতি পেয়েছে।”

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার জন সুইনি ইতিমধ্যেই রায় মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, এই রায় যুক্তরাজ্যের স্কটল্যান্ড, ইংল্যান্ড এবং ওয়েলসে লিঙ্গভিত্তিক অধিকার ও সুরক্ষা প্রয়োগে বড় ধরনের দৃষ্টান্ত স্থাপন করবে।

৩৩৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন