সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

সাতক্ষীরায় ভোমরা সীমান্তে ২৩ লাখ টাকার হীরার গহনা জব্দ

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫ ২:৫১ অপরাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার ভোমরা সীমান্তে প্রায় ২৩ লাখ টাকা মূল্যের হীরার গহনা ফেলে পালিয়েছে চোরাচালানীরা।

সোমবার (১৪ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার শ্রীরামপুর ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ৯০টি হীরার নাকফুল জব্দ করে।

বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত থেকে বাংলাদেশে হীরার অলংকারের একটি বড় চালান আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির নায়েব সুবেদার আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি টহল দল সোমবার দিবাগত রাতে সীমান্ত এলাকার মেইন পিলার-২ ও সাব পিলার-৬ এস থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের ভেতরে শ্রীরামপুর ব্রীজের কাছে অবস্থান নেয়।

অভিযান চলাকালে এক চোরাচালানী বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে ওই প্যাকেট তল্লাশি করে ৯০টি হীরার নাকফুল উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত গহনার বর্তমান বাজার মূল্য ২২ লাখ ৯০ হাজার টাকা বলে জানানো হয়।

বিজিবি অধিনায়ক আরও জানান, জব্দকৃত গহনা সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

২৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন