সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশরাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪৩২

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ৭:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে বাঙালির লোকজ সাংস্কৃতিক উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩২।

সোমবার (১৪ এপ্রিল) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট পার্ক চত্বরে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ পরিবেশনের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়। পরে সেখান থেকে বের হয় এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। লুঙ্গি, গামছা, ফতুয়া, লাল শাড়ি ও বৈশাখি শাড়িতে সজ্জিত হাজারো মানুষ শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শেষ হয় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে।

সেখানে জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাক আহমেদ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ১০ দিনব্যাপী বৈশাখী মেলা। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক এইচএম রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবুজাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাবেক আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলীসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এরপর সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী। এছাড়া জেলা শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমির উদ্যোগে রচনা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানেও নিজ নিজ ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করা হয়। নববর্ষ উপলক্ষে জেলার হাসপাতাল, কারাগার, শিশু পরিবার ও এতিমখানাগুলোতেও পরিবেশিত হচ্ছে উন্নতমানের ঐতিহ্যবাহী বাঙালি খাবার।

নববর্ষের নিরাপত্তা নিশ্চিতে জোরদার ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ। পুলিশের একাধিক টিম ইউনিফর্ম ও সাদা পোশাকে শহরের বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

২৯২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন