সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
বিনোদন

রাজধানীতে ড্রোন শো ও কনসার্টের জমকালো আয়োজন সন্ধ্যায়

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫ ১০:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজিত হচ্ছে ব্যতিক্রমধর্মী ড্রোন শো ও কনসার্ট।

‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমকে সামনে রেখে চীনা দূতাবাসের সহযোগিতায় মানিক মিয়া অ্যাভিনিউতে এই বিশেষ আয়োজনের আয়োজন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

১৪ এপ্রিল, রবিবার, বাংলা নববর্ষের দিন বিকেল ৩টা থেকে শুরু হবে মনোমুগ্ধকর কনসার্ট। এর পর সন্ধ্যা ৭টায় শুরু হবে বহু প্রতীক্ষিত ড্রোন শো। পুরো অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

অনুষ্ঠানটি ঘিরে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) যৌথভাবে নিরাপত্তার দায়িত্বে রয়েছে। র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিতে চার স্তরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে মহড়ার অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় সংসদ ভবনের সামনে প্রথমবারের মতো রাজধানীর আকাশে দেখা যায় ড্রোন শো। শোতে উঠে আসে ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের ঐতিহাসিক অধ্যায়। উঠে এসেছে ‘২৪-এর বীর’, পায়রার খাঁচা ভাঙার প্রতীকী দৃশ্য, ফিলিস্তিনের জন্য সংহতির বার্তা, এবং বাংলাদেশ-চীন বন্ধুত্বের নিদর্শন।

এছাড়াও প্রতীকীভাবে ফুটে ওঠে আন্দোলনকারী আবু সাঈদের প্রতিচ্ছবি, পানির বোতল হাতে প্রতিবাদী জনগণের দৃশ্য, জুলাই আন্দোলন, গণঅভ্যুত্থান এবং সাম্প্রতিক ছাত্র-জনতার প্রতিবাদের চিত্র।

আয়োজকরা জানিয়েছেন, এ ড্রোন শো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নয়— বরং বর্তমান সময়ের সামাজিক ও রাজনৈতিক বার্তা তুলে ধরার একটি মাধ্যম হিসেবে কাজ করছে। প্রযুক্তির সাহায্যে প্রতিফলিত হয়েছে গণআন্দোলন, মানবিক সংকট এবং আগামীর সম্ভাবনার ইঙ্গিত।

এই আয়োজন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক পেজে ঢাকাবাসীকে আমন্ত্রণ জানিয়ে লিখেছেন, “হ্যালো ঢাকা, প্রস্তুত হও— ‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমে এক অসাধারণ ড্রোন শো উপভোগের জন্য চলে আসুন পরিবার-বন্ধুবান্ধব নিয়ে।”

তিনি আরও জানান, চীনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠান বাংলাদেশের সংস্কৃতি ও প্রযুক্তির মেলবন্ধনের এক নতুন দিগন্ত উন্মোচন করবে।

৩৫৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন