সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
বিনোদন

ঈদ স্পেশাল নাটকে দর্শকের ঝোঁক, ট্রেন্ডিংয়ের শীর্ষে ‘মেঘবালিকা’

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ১২:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ঈদের আগের দিন থেকেই টিভি চ্যানেল, ওটিটি প্ল্যাটফর্ম এবং ইউটিউবের বিভিন্ন চ্যানেলে দর্শক উপভোগ করছেন ঈদ উপলক্ষে তৈরি নানা অনুষ্ঠান।

এর মধ্যে সবচেয়ে বেশি দর্শকপ্রিয়তা পেয়েছে নাটক। ঈদ পার হলেও এখনও দর্শকরা উপভোগ করছেন এসব নাটক।

মেঘবালিকা
জাকারিয়া সৌখিনের পরিচালনায় ৪ এপ্রিল ইউটিউবে মুক্তি পাওয়া নাটকটি প্রকাশের পর থেকেই দর্শকদের মাঝে সাড়া ফেলে। অপূর্ব ও নিহার রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে। ‘মেঘবালিকা’ এখন পর্যন্ত ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে এবং কনটেন্ট বিবেচনায় ৩ নম্বরে রয়েছে। মাত্র ৮ দিনে এটি দেখা হয়েছে প্রায় ৯১ লাখ বার।

লাভ মি মোর
তৌসিফ মাহবুব অভিনীত ও সাজিদ হোসেন বাপ্পির পরিচালনায় ৯ এপ্রিল মুক্তি পায় ‘লাভ মি মোর’। নাটকটি মাত্র ২ দিনেই ট্রেন্ডিংয়ে উঠে আসে এবং ৪ দিনের মধ্যেই দর্শক সংখ্যা ছাড়ায় ২৭ লাখ। ইউটিউব ট্রেন্ডিংয়ে এটি দ্বিতীয় অবস্থানে এবং কনটেন্ট অনুযায়ী পঞ্চম স্থানে রয়েছে। তৌসিফের পাশাপাশি এতে অভিনয় করেছেন ফারজানা বুশরা ও নিদ্রা দে নেহা।

একান্নবর্তী
মহিন খানের নির্মাণে ৫ এপ্রিল প্রকাশিত হয় ‘একান্নবর্তী’। নাটকটিতে নিলয় আলমগীর ও হিমির সঙ্গে ছিলেন তারিক আনাম খান, দিলারা জামান, সাবেরী আলমসহ আরও অনেকে। এটি ৮ দিনে ৭২ লাখ দর্শক দেখেছে এবং বর্তমানে ইউটিউব ট্রেন্ডিংয়ে তৃতীয় স্থানে রয়েছে।

হৃদয়ের এক কোণে
৪ এপ্রিল সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ‘হৃদয়ের এক কোণে’। জোভান ও তটিনীর অভিনীত নাটকটি দর্শকদের নজর কাড়ে। এটি এখন পর্যন্ত ৭২ লাখের বেশি দর্শক দেখেছেন। ট্রেন্ডিংয়ের দিক থেকে নাটকটি অবস্থান করছে তৃতীয় স্থানে, যদিও কনটেন্ট র‍্যাঙ্কিং অনুযায়ী এটি পঞ্চম।

তোমাদের গল্প
ঈদের সবচেয়ে আলোচিত নাটকগুলোর একটি ‘তোমাদের গল্প’। ৩১ মার্চ প্রকাশের পর ১২ দিনের মাথায় এর ভিউ ছাড়িয়ে গেছে এক কোটি ১০ লাখ। মোস্তফা কামাল রাজের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তটিনী। তাদের সঙ্গে ছিলেন দিলারা জামান, সাবেরী আলম, শিল্পী সরকার অপু প্রমুখ। ট্রেন্ডিংয়ে নাটকটির অবস্থান পঞ্চম।

৫৩২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন