সর্বশেষ

জাতীয়ঢাকাসহ বিভিন্ন জেলায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে মোস্তাকুর রহমানকে নিয়োগ
ফিতরা নির্ধারণ: জনপ্রতি সর্বনিম্ন ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা
আজ জাতীয় শহীদ সেনা দিবস: পিলখানার হত্যাকাণ্ডের ১৭ বছর
পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পিলখানা হত্যাকাণ্ডে নতুন তদন্ত কমিশন গঠন হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী
ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টাদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঢাবি শিক্ষকের
বিজেসির ট্রাস্টি বোর্ড পুনর্গঠন, চেয়ারম্যান ফাহিম আহমেদ
সারাদেশফরিদপুরে বিরিয়ানির দোকানকে ১ লাখ টাকা জরিমানা
ফরিদপুরে ১৮ চোরাই ইজিবাইক উদ্ধার, চক্রের ১২ সদস্য গ্রেফতার
কলাপাড়ায় দ্রুতই জজেস কমপ্লেক্সের কাজ শুরু হবে: এমপি
এবিএম ফিরোজ ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ
বীরত্বপূর্ণ উদ্ধার অভিযান: মুন্সীগঞ্জে ফায়ার সার্ভিস সদস্যদের সম্মাননা
মাগুরায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত অন্তত ১০
মৌলভীবাজারে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ, কিশোর খুন
ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা, রাজপাড়ায় চাঞ্চল্য
আ.লীগ নেতাদের জামিন হলেই গ্রেপ্তারের নির্দেশ রাজশাহী রেঞ্জ ডিআইজির
রাজশাহীতে তরুণ বক্সার সাব্বির হত্যা: অভিযুক্ত জাসন আটক
কুড়িগ্রামে কুড়ি-পার্লামেন্ট গঠন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত
খুলনার রূপসায় কোস্টগার্ডের অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক
গোমস্তাপুরে ৩৩ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ
গোমতী নদীতে মাটি কাটায় পুলিশের সম্পৃক্ততার অভিযোগ এমপি হাসনাতের
গোমস্তাপুরে আম বাগানে বিরোধ: হাসুয়ার আঘাতে যুবক গুরুতর আহত
দেবীগঞ্জ উপজেলা মোটরসাইকেলের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
জয়পুরহাটে তিন কারখানাকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা
নরসিংদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
জামালপুরে ম্যাফের সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত
হঠাৎ বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে আমের মুকুলে ক্ষতির শঙ্কা
নাটোরে বৈষম্যবিরোধী আন্দোলনে যুবক হত্যা মামলায় যুবলীগ নেতা কারাগারে
রাজশাহীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত পলাতক
মেয়াদোত্তীর্ণ পণ্য ব্যবহারের অভিযোগে নারায়ণঞ্জে ‘সুইট নেশন’-কে ১ লাখ টাকা জরিমানা
কলাপাড়ায় অন্যায়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এবিএম মোশাররফের
নারায়ণগঞ্জ সিটিতে নতুন প্রশাসক, ৬০ দিনের কর্মসূচি ঘোষণা
ময়মনসিংহ মেডিকেলের ৬ তলা থেকে লাফ দিয়ে তরুণীর মৃত্যু
চট্টগ্রামের হালিশহরে বাসায় বিস্ফোরণ: মৃত বেড়ে ৫, সংকটে আরও চারজন
আশুলিয়া পোশাক শ্রমিককে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, দেড় বছর পর স্বামী গ্রেফতার
জয়পুরহাটে নিরাপত্তা ঝুঁকি এড়াতে নতুন সেতু ভেঙে পুনঃনির্মাণ শুরু
বান্দরবানে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার পোড়ানোর ঘটনায় উত্তেজনা
টাঙ্গাইলে ১৭ হাজার মুরগির মৃত্যু, ভুল চিকিৎসার অভিযোগে মানববন্ধন
কলাপাড়ায় ছয় ছানা রেখে মা কুকুর হত্যার অভিযোগ
জুনিয়র বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি পেল সামীউল হাসান সামী
আন্তর্জাতিকস্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ: আমেরিকার ‘স্বর্ণযুগ’ শুরু হয়েছে: ট্রাম্প
বাংলাদেশসহ ৪০ দেশের হাঁস-মুরগি ও ডিম আমদানিতে নিষেধাজ্ঞা সৌদি আরবের
খেলাঅস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের দুই টেস্ট: ডারউইন ও ম্যাকাইয়ে লড়াই আগস্টে
সরকারকে নথি দিল বিসিবি, সাকিবের ফেরার পথে ইতিবাচক অগ্রগতি
আন্তর্জাতিক

দারফুরে শরণার্থীশিবিরে ভয়াবহ হামলায় নিহত শতাধিক

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ৬:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সুদানের দারফুর অঞ্চলের শরণার্থীশিবিরে টানা দুই দিন ধরে চালানো হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন।

জাতিসংঘ জানিয়েছে, এই হামলার পেছনে রয়েছে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ও তাদের মিত্র মিলিশিয়ারা। নিহতদের মধ্যে ২০ জন শিশু ও ৯ জন ত্রাণকর্মী রয়েছেন।

জাতিসংঘের সুদানে নিযুক্ত মানবিক সমন্বয়কারী ক্লেমেনটাইন এনকুয়েটা-সালামি এক বিবৃতিতে জানান, উত্তর দারফুরের রাজধানী এল-ফাশের এবং আশপাশের জমজম ও আবু শোক শরণার্থীশিবিরে গত শুক্রবার ও শনিবার এই হামলা চালানো হয়।

এই দুটি শিবিরে প্রায় ৭ লাখের বেশি বাস্তুচ্যুত মানুষ বসবাস করছেন। তারা মূলত অতীতের সহিংসতা থেকে পালিয়ে এখানে আশ্রয় নিয়েছেন।

হামলায় নিহত ত্রাণকর্মীদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক মানবিক সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের অন্তত ৯ জন কর্মী। জমজম শিবিরের একটি স্বাস্থ্যকেন্দ্রে কাজ করার সময় তাঁদের হত্যা করা হয়। সুদানের ডক্টরস ইউনিয়নের মতে, নিহতদের মধ্যে ছিলেন চিকিৎসক মাহমুদ বাবাকার ইদরিস এবং সংস্থাটির আঞ্চলিক প্রধান আদম বাবাকার আবদুল্লাহ।

রিলিফ ইন্টারন্যাশনাল এ হামলাকে ‘সার্বিক স্বাস্থ্য পরিকাঠামোর ওপর পরিকল্পিত আক্রমণ’ হিসেবে আখ্যায়িত করেছে। সংস্থাটি জানিয়েছে, হামলায় জমজম শিবিরের মূল বাজারসহ শত শত অস্থায়ী ঘরবাড়িও ধ্বংস হয়েছে।

এনকুয়েটা-সালামি বলেন, “যাঁরা এই ধরনের বর্বর কর্মকাণ্ড চালাচ্ছেন, আমি তাঁদের প্রতি জোরালো আহ্বান জানাই—অবিলম্বে এসব বন্ধ করুন।”

বিশ্ব খাদ্যনিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা আইপিসি জানিয়েছে, সুদানের পাঁচটি দুর্ভিক্ষকবলিত অঞ্চলের মধ্যে জমজম ও আবু শোক অন্যতম। দেশটির চলমান গৃহযুদ্ধ ইতোমধ্যে বিশ্বের অন্যতম বড় মানবিক সংকট তৈরি করেছে। বর্তমানে প্রায় ২ কোটি ৫০ লাখ সুদানি নাগরিক চরম খাদ্যসংকটে ভুগছেন, যা দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক।

এদিকে, সেনাবাহিনী সম্প্রতি খার্তুম পুনর্দখল করার পর এল-ফাশের শহরে আরএসএফ হামলা জোরদার করেছে। এল-ফাশের এখন দারফুরে একমাত্র প্রাদেশিক রাজধানী, যা এখনো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে এই মাসের শুরুতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক প্রতিবেদন প্রকাশ করে জানায়, আরএসএফ নারী ও কিশোরীদের ওপর ভয়াবহ যৌন সহিংসতা ও গণধর্ষণের মতো মানবাধিকার লঙ্ঘন চালিয়েছে। সংস্থাটি বলেছে, এসব অপরাধ সুদানের গৃহযুদ্ধে আরএসএফের কৌশলের অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে।

২৮৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন