সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

বাংলাদেশের স্বাস্থ্য খাতে বড় বিনিয়োগ করবে চীন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫ ৫:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের স্বাস্থ্য খাতে বড় পরিসরে বিনিয়োগ করতে যাচ্ছে চীন। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে উপহার হিসেবে দেওয়া হবে এক হাজার শয্যার একটি আধুনিক হাসপাতাল।

প্রস্তাবিত হাসপাতালের নাম রাখা হয়েছে ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল’।

সূত্র জানায়, ঢাকার মিরপুর, উত্তরা বা ধামরাই এলাকায় এই জেনারেল হাসপাতাল স্থাপনের চিন্তা করা হচ্ছে। একইসঙ্গে, উত্তরবঙ্গের রংপুর, দিনাজপুর অথবা নীলফামারীর কোনো জেলায় টারসিয়ারি (উচ্চতর বিশেষায়িত) হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা নীলফামারীতে সম্ভাব্য জমি পরিদর্শন করেছেন। ৫০০-৭০০ শয্যার এই হাসপাতালের জন্য প্রয়োজন অন্তত ১২ একর ঝামেলামুক্ত জমি।

এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অনুষ্ঠিত এক বৈঠকে তিনটি স্বাস্থ্য প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে একটি জেনারেল হাসপাতাল, একটি টারসিয়ারি হাসপাতাল এবং জুলাই মাসের গণ-আন্দোলনে আহতদের জন্য একটি পুনর্বাসন কেন্দ্র। পুনর্বাসন কেন্দ্রটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থাপনের সিদ্ধান্ত হয়েছে।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানান, চীন সরকার উপহার হিসেবে যে হাসপাতালটি নির্মাণ করবে, সেটি রংপুরে স্থাপনের সম্ভাবনা বেশি। পাশাপাশি, চীনের বেসরকারি খাত থেকেও স্বাস্থ্য খাতে বিনিয়োগ আসছে বলে জানিয়েছেন তিনি। খুব শিগগিরই চীন থেকে ২০০ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে আসবে এবং তখন প্রকল্পগুলোর বিষয়ে বিস্তারিত আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এ ছাড়া, রোবোটিক ফিজিওথেরাপি সেন্টারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ইতিমধ্যে দেশে পৌঁছে গেছে। চীন আরও বিভিন্ন স্বাস্থ্য সরঞ্জাম ও প্রযুক্তিতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে।

বাংলাদেশের ওষুধ শিল্পে চীনের দীর্ঘদিনের ভূমিকা রয়েছে। দেশটির কাছ থেকেই বাংলাদেশ বিপুল পরিমাণ ওষুধের কাঁচামাল আমদানি করে থাকে। পাশাপাশি, মেডিকেল সরঞ্জাম আমদানিতেও চীন অন্যতম প্রধান উৎস।

অন্যদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আধুনিকায়ন ও সংস্কার প্রকল্পেও চীনের অর্থায়নের সিদ্ধান্ত হয়েছে। এর জন্য ইতোমধ্যে একটি প্রকল্প প্রস্তাব তৈরি করা হয়েছে, যা দ্রুত অনুমোদনের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।

চীনের এ বিনিয়োগ উদ্যোগ শুধু অবকাঠামো নয়, চিকিৎসা প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নেও বড় অবদান রাখবে বলে আশা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

৩৪৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন