সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

আফগান শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে পাকিস্তান, ইসলামাবাদ-কাবুল সম্পর্ক উত্তপ্ত

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ ৯:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাকিস্তান সরকার অবৈধভাবে অবস্থানরত আফগান নাগরিকদের দেশত্যাগের জন্য নির্ধারিত ৩১ মার্চের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ফেরত পাঠানোর অভিযান জোরদার করেছে।

অভিযোগ উঠেছে, অনেক আফগান শরণার্থীকে বলপ্রয়োগ করে সীমান্ত পার করানো হচ্ছে।

পাকিস্তানের দাবি, ২০২১ সালে তালেবান আফগানিস্তানে ক্ষমতায় আসার পর প্রায় ৩০ লাখ আফগান নাগরিক পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন। ২০২৩ সাল থেকে এই শরণার্থীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে ইসলামাবাদ। নতুন নির্দেশ অনুযায়ী, যেসব আফগান শরণার্থীদের ‘আফগান সিটিজেন কার্ড’ (এএসসি) রয়েছে, তাদেরও দেশ ছাড়তে বলা হয়েছে। এমন কার্ডধারী মানুষের সংখ্যা প্রায় আট লাখ।

পাকিস্তান প্রশাসনের হুঁশিয়ারি—এই ব্যক্তিরা স্বেচ্ছায় দেশ না ছাড়লে তাদের জোরপূর্বক ডিপোর্ট করা হবে। ইতিমধ্যে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, গত নয় দিনে পাকিস্তান অন্তত ৮,৯০৬ জন আফগান নাগরিককে আফগানিস্তানে ফেরত পাঠিয়েছে।

শরণার্থীদের অভিযোগ, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী অনেকের বাড়ি ঘিরে ফেলে তাদের তাড়িয়ে দিচ্ছে। প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার সুযোগও দেওয়া হচ্ছে না। ফলে অনেককেই এক কাপড়ে ঘর ছাড়তে হচ্ছে।

প্রায় দেড় বছরের অভিযানে পাকিস্তান ছাড়তে বাধ্য হয়েছেন অন্তত ৮ লাখ ৪৫ হাজার আফগান। তালেবান সরকার পাকিস্তানের এ পদক্ষেপের তীব্র নিন্দা করেছে। তাদের অভিযোগ, শরণার্থীদের অর্থ ও সম্পত্তি সঙ্গে নেওয়ার সুযোগও দেওয়া হচ্ছে না, যা মানবাধিকারের পরিপন্থী।

অন্যদিকে, ইসলামাবাদ অভিযোগ করেছে, আফগানিস্তানের তালেবান সরকার তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-কে মদত দিচ্ছে। এই গোষ্ঠী পাকিস্তানে একের পর এক জঙ্গি হামলার সঙ্গে জড়িত। ইসলামাবাদের দাবি, তালেবানদের হাতে এখন আর টিটিপির ওপর কোনো নিয়ন্ত্রণ নেই।

চলমান সংকটের ফলে দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও মানবিক অবস্থা—উভয়ের জন্যই উদ্বেগজনক হয়ে উঠতে পারে।

৩০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন