সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশমানিকগঞ্জের শিবালয় ফিলিং স্টেশনে তেলের কৃত্রিম সংকট
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটে বালু সরবরাহ ট্রাকে চাঁদাবাজি, ছাত্রদল নেতাসহ হামলাকারী গ্রেফতার
ইবিতে শিক্ষিকা খুন: শিক্ষার্থীদের বিক্ষোভ, জানাজা সম্পন্ন
দিনাজপুর সীমান্তে জ্বালানি তেলের পাচাররোধে বিজিবির সতর্ক অভিযান
নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা: আইভীর জামিন আবেদন নামঞ্জুর
মাগুরায় নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
জকিগঞ্জে সড়কের ইট চুরির অভিযোগে যৌথ অভিযান, আটক ৬
বঙ্গোপসাগরে নিষিদ্ধ ট্রলিং বোটে মাছ ধরা, ৩৭ জেলে আটক
চাঁদপুরে ইউএনও’র নাম করে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন, বিজয়ী বিএনপি সমর্থিত প্যানেল
ঠাকুরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, ২০ হাজার টাকা জরিমানা
শাহজালাল (রহ.) মাজারে রাজনৈতিক স্লোগানকে ঘিরে সিলেটে বিতর্ক
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
ধামরাইয়ে কভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের প্রতি আরব দেশগুলোর জটিল অবস্থান

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ৯ এপ্রিল, ২০২৫ ৪:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফিলিস্তিনিদের প্রতি আনুষ্ঠানিক সমর্থন দিলেও বিভিন্ন আরব দেশের সঙ্গে তাদের সম্পর্ক রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে জটিল হয়ে উঠেছে।

জর্ডান:
১৯৪৮ ও ১৯৬৭ সালের যুদ্ধের পর বিপুলসংখ্যক ফিলিস্তিনি আশ্রয় নেন জর্ডানে। তবে ১৯৭০ সালে পিএলও ও জর্ডানের মধ্যে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। পরে ফিলিস্তিনিদের লেবাননে পাঠিয়ে দেওয়া হয়। ১৯৯৪ সালে জর্ডান ইসরাইলের সঙ্গে শান্তিচুক্তি করে।

লেবানন:
পিএলও-র লেবাননে প্রবেশের পর ১৯৭৫ সালে শুরু হয় গৃহযুদ্ধ। ১৯৮২ সালে সাবরা ও শাতিলায় শত শত ফিলিস্তিনি হত্যাকাণ্ড ঘটে। যদিও লেবানন সরকার তাদের অধিকারের পক্ষে, তবু নাগরিকত্ব দেয় না।

মিসর:
ইসরাইল-হামাস সংঘাতে মধ্যস্থতা করে আসছে মিসর। যদিও হামাসের সঙ্গে সম্পর্ক ভালো, তবু গাজা সীমান্তে কড়াকড়ি আরোপ করে। ১৯৭৯ সালে প্রথম আরব দেশ হিসেবে ইসরাইলের সঙ্গে শান্তিচুক্তি করে।

সংযুক্ত আরব আমিরাত (ইউএই):
২০২০ সালে ইসরাইলের সঙ্গে আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষর করে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ইউএই। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার শর্ত ছাড়াই এ চুক্তি স্বাক্ষর সমালোচিত হয়।

সুদান:
১৯৬৭ সালে ‘থ্রি নো’ নীতির ঘোষক হলেও ২০২০ সালে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে এগোয় সুদান। এর বদলে যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদ পৃষ্ঠপোষকের তালিকা থেকে দেশটিকে বাদ দেয়।

কুয়েত:
১৯৯০ সালে ইরাক-কুয়েত যুদ্ধের সময় পিএলও প্রধান ইয়াসির আরাফাতের অবস্থানের কারণে কুয়েত-ফিলিস্তিন সম্পর্কের অবনতি ঘটে। যুদ্ধ পরবর্তী সময়ে লাখ লাখ ফিলিস্তিনিকে দেশছাড়া করা হয়।

ইরাক:
সাদ্দাম হোসেন আমলে ফিলিস্তিনিদের বিশেষ সুবিধা দেওয়া হলেও ২০০৩ সালের পর শিয়াপন্থী গোষ্ঠীগুলোর নির্যাতনের মুখে পড়ে তারা।

২৮৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন