সর্বশেষ

জাতীয়ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশটাঙ্গাইলে ভোক্তা অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে জরিমানা
নওগাঁয় আলুর দাম ক্রমশ কমছে, কৃষকের দুশ্চিন্তা
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় এমপি’র নেতৃত্বে খাল পরিষ্কার অভিযান
রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে ও খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন
মোংলাসহ বিভিন্ন নৌপথে ঈদ জননিরাপত্তায় কোস্ট গার্ডের তল্লাশি শুরু
সাংবাদিক লাঞ্চনের অভিযোগে ৩ নং আলীহাট ইউপি সদস্যকে শোকজ
চুয়াডাঙ্গায় মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে বৃদ্ধাশ্রমে বাড়ছে প্রবীণদের সংখ্যা, উদ্বিগ্ন সচেতন মহল
ভোলাহাটে সৌদি আরবের উপহারের খেজুর পেল ৪২ মাদ্রাসা
জাল সনদের অভিযোগ কুমারখালীর বিদ্যালয়ের শিক্ষিকা শিরিনা খাতুনের বিরুদ্ধে
নেত্রকোণায় মশা নিধনে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি
পায়রা বন্দর নৌ-পুলিশের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ
নারায়ণগঞ্জের বন্দরে পল্লী বিদ্যুৎ সাবস্টেশনে ট্রান্সফরমার বিস্ফোরণ, ক্ষতি প্রায় ১০ লাখ
গরুর পা কেটে জখমের ঘটনায় যুবক আটক, গোয়াইনঘাটে চাঞ্চল্য
ঝোড়ো বাতাসে গাছের ডাল ভেঙে মোটরসাইকেলে পড়ে নিহত ২ যুবক
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের গলা কেটে হত্যা, ডিবি-পুলিশের অভিযানে আটক ২
মুন্সিগঞ্জে শত অসহায় পরিবারকে ঈদ উপহার দিল ‘হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন’
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
জাতীয়

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়া, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ ১০:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা পর্যালোচনার অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সুং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

কিহাক সুং দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন, যারা বর্তমানে ঢাকায় চলমান চার দিনব্যাপী ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫’-এ অংশ নিচ্ছেন।

সোমবার শুরু হওয়া এ সম্মেলনের প্রথম দিনেই বিদেশি বিনিয়োগকারীরা চট্টগ্রামের আনোয়ারা, কোরিয়ান ইপিজেড এবং মীরসরাই অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখেছেন। সম্মেলনের দ্বিতীয় দিনে মঙ্গলবার চীন, জাপান, সৌদি আরব, আবুধাবি, যুক্তরাষ্ট্র, ভারত এবং প্রবাসী বাংলাদেশিদের অন্তর্ভুক্ত ৩৬ সদস্যের একটি দল নারায়ণগঞ্জের জাপানি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে।

পরিদর্শনকালে বিনিয়োগকারীরা সংশ্লিষ্ট অঞ্চলগুলোর সুযোগ-সুবিধা, অবকাঠামো এবং কর্মপরিবেশ পর্যবেক্ষণ করেন। পাশাপাশি পরিবহণ ও জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন তারা।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা আয়োজিত এই সম্মেলনের মাধ্যমে জুলাই বিপ্লব-পরবর্তী অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং নতুন সুযোগ তুলে ধরা হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের সামনে।

এদিকে, সম্মেলনের অংশ হিসেবে ইতোমধ্যে একটি তাৎক্ষণিক সাফল্যও এসেছে। সুইডেনভিত্তিক প্রতিষ্ঠান নিলর্ন বিএসইজেডে (বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন) ১০ হাজার স্কয়ার মিটারের একটি প্লট কিনেছে এবং তাৎক্ষণিকভাবে বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করেছে।

বিশেষজ্ঞরা আশা করছেন, এই সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশে বহুজাতিক বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হবে।

৪৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন