সর্বশেষ

জাতীয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে
১২ কোটি ভোটারের রায়ের অপেক্ষায় দেশ, শ্বাসরুদ্ধকর ভোটের লড়াই চলছে
রাজধানীর ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তা বাহিনীর ৫৫ হাজার সদস্য মোতায়েন
সারাদেশধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে : লক্ষ্মীপুরে বিএনপির এ্যানি
বগুড়ায় কেন্দ্রে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতের ২ কর্মী আটক
নজিরবিহীন নিরাপত্তায় বগুড়ায় ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে কেন্দ্রে ভোটারের ভিড়
ময়মনসিংহের ১১ আসনে ভোটগ্রহণ শুরু, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
জামালপুরে শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ সংসদ নির্বাচন শুরু
মাগুরায় দুই আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে
শেরপুরে দুই আসনে ভোটগ্রহণ চলছে, নিরাপত্তায় কড়া ব্যবস্থা
মোংলা-রামপালে ভোটারদের দীর্ঘ লাইন, প্রথম ভোট দিলেন বিএনপি ও জামায়াত প্রার্থী
নেত্রকোনায় ভোটগ্রহণ শুরু, অনিয়মের অভিযোগ এনসিপি প্রার্থীর
সাতক্ষীরার চার আসনে ভোটগ্রহণ চলছে, শান্তিপূর্ণ পরিবেশে চলছে নির্বাচন
আন্তর্জাতিকইরানের সঙ্গে উত্তেজনা: মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরি মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
খেলামেসি–ম্যানিয়া: এমএলএসের সবচেয়ে ‘দামি’ দল এখন ইন্টার মায়ামি
জাতীয়

ভারতের ‘ওয়াকফ’ বিল নিয়ে তীব্র সমালোচনা আসিফ নজরুলের 

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ৬ এপ্রিল, ২০২৫ ৯:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারতে সদ্য পাস হওয়া ‘ওয়াকফ’ বিল নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

রোববার (৬ এপ্রিল) তিনি নিজের ফেসবুক স্ট্যাটাসে এ বিলের তীব্র বিরোধিতা করেন।

ড. নজরুল তার স্ট্যাটাসে লেখেন, “মোদি সরকার আবারও মুসলমানদের বিরুদ্ধে বৈষম্যমূলক একটি পদক্ষেপ নিয়েছে। নতুন এই আইনে ওয়াকফ বোর্ডে অমুসলিমদের অন্তর্ভুক্তির সুযোগ রাখা হয়েছে, এবং সরকারের পক্ষ থেকে এসব সম্পত্তির ওপর সরাসরি নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। এতে আশঙ্কা করা হচ্ছে, এই আইন ব্যবহার করে বহু প্রাচীন মসজিদসহ মুসলমানদের ঐতিহাসিক স্থাপনাগুলো বাজেয়াপ্ত করা হতে পারে।”

তিনি প্রশ্ন তোলেন, “ভারতে হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মের কোনো ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয় না, তাহলে ওয়াকফ বোর্ডে অমুসলিমদের রাখার যৌক্তিকতা কী?”

এই বিলকে মুসলিম নিপীড়নের নতুন মাত্রা আখ্যায়িত করে ড. নজরুল বলেন, “ভারতে হিন্দুত্ববাদী শক্তির হাতে সংখ্যালঘুদের প্রতি বৈষম্য ও নিপীড়নের ধারাবাহিকতা আরও গভীরতর হচ্ছে। এই আইন তারই একটি সাম্প্রতিক উদাহরণ।”

স্ট্যাটাসের শেষাংশে তিনি বাংলাদেশের প্রসঙ্গ টেনে এনে বলেন, “পরিহাসের বিষয় হলো, এমন বৈষম্যমূলক পদক্ষেপ নেওয়ার পরও তারাই আবার বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ তুলে আন্তর্জাতিক মহলে প্রচার চালিয়ে যাচ্ছে।”

৪৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন