সর্বশেষ

জাতীয়প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক-২০২৬ গ্রহণ করলেন ৯ বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান
সারাদেশচাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে এমপি নূরুল ইসলাম বুলবুল
কক্সবাজারে গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ ১০ জন; ৩০টি গাড়ি পুড়ে ছাই
জলদস্যু দমনের দাবিতে পাথরঘাটায় জেলেদের মানববন্ধন
শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ যুবক আটক
আন্তর্জাতিকনরেন্দ্র মোদির ইসরায়েল সফর: পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ
খেলাটি-টুয়েন্টি বিশ্বকাপ: সেমিফাইনালে ওঠার দৌড়ে নিউজিল্যান্ড ও পাকিস্তান
সারাদেশ

কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, ৩ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি

মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লার চান্দিনা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে গেছে। এই দুর্ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পালকি সিনেমা হলের সামনে এই ঘটনা ঘটে।

 

পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা প্লাস নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পল্লি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এ ঘটনাস্থলেই তিনজন নিহত হয় এবং নারী ও শিশু সহ আরও ৩০ জন আহত হন। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস এবং পুলিশ আহতদের উদ্ধার করে চান্দিনা, কুমিল্লা ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে।

 

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুল ইসলাম জানান, নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। গুরুতর আহতদের চিকিৎসার জন্য কুমিল্লা ও ঢাকায় পাঠানো হয়েছে।

ইলিয়েটগঞ্জ হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক মনিরুল ইসলাম বলেন, নিহতদের পরিচয় শনাক্ত করার পাশাপাশি আহতদের চিকিৎসাসেবায় মনোযোগ রয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে যাতে সড়কে যানজট সৃষ্টি না হয়, ফলে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

৪৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন