সর্বশেষ

জাতীয়জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ, স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
সারাদেশনারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা বিলম্বে যাত্রা
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
বোনাসের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি
শিশু রোগীকে ভুল ওষুধ দেয়ায় সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি, ১৮ লাখ টাকার সম্পদ লুট
গাজীপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি আটক
কোনাবাড়ীতে মোবাইলের দোকানে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি
ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণ: দম্পতি দগ্ধ, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক
সিলেটের কানাইঘাটে ৯ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি
শিবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেট জব্দ, আটক ১
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাবিশ্বকাপের পথচলায় পাকিস্তানকে সামনে পাচ্ছে বাংলাদেশ
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
সারাদেশ

৭ হাজার কারখানায় শ্রমিকদের ঈদ বোনাস হয়নি

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর প্রতিনিধি

শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫ ৪:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নির্ধারিত সময়ে তৈরি পোশাক শিল্পের অধিকাংশ কারখানাই শ্রমিকদের ঈদ বোনাস প্রদান করতে পারেনি।

এ ছাড়া চলতি মাসের অর্ধেক বেতনও পরিশোধে অনেক কারখানা পিছিয়ে রয়েছে। কিছু কারখানা এখনও বন্ধ থাকায় সেখানে বেতন-ভাতা ও ক্ষতিপূরণের সমস্যা চলমান। এসব তথ্য এসেছে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও শিল্প পুলিশের পক্ষ থেকে।

জানা গেছে, দেশের বিভিন্ন শিল্প-কারখানায় ঈদের আগেই অনেকের বেতন-বোনাস প্রদান করা হয়নি। পোশাক, বস্ত্র, বেপজার অধীনে থাকা কারখানাগুলো, পাটকলসহ বিভিন্ন খাতের মোট ৯,৬৯৫টি কারখানার মধ্যে মার্চ মাসের বেতন প্রদান করেনি ৭,২২৪টি কারখানা। এছাড়া এখনও ১২২টি পোশাক কারখানায় ফেব্রুয়ারি মাসের বেতন এবং ৩০টি কারখানায় জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়নি। আরও ৭২৩টি পোশাক কারখানা এখনও ঈদ বোনাস দিতে পারেনি।

শিল্প পুলিশের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও বেপজার অধীনে মোট ২,৮৯০টি পোশাক কারখানা বর্তমানে চালু রয়েছে, এর মধ্যে ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে ২,৭৬৮টি প্রতিষ্ঠান। এছাড়া জানুয়ারি বা তার আগের মাসের বেতন এখনও বকেয়া রয়েছে ৩০টি কারখানায়।

এদিকে, মার্চ মাসের বেতনের অর্ধেক পরিশোধ করেছে ৪২২টি কারখানা, তবে এখনও বেশ কিছু কারখানা এই সময়সীমা মেনে চলতে পারেনি। শিল্প পুলিশ সূত্রে জানা যায়, পাটকলসহ অন্যান্য শিল্প-কারখানাগুলোর মধ্যে বর্তমানে ৯,৬৯৫টি কারখানার মধ্যে ঈদ বোনাস পরিশোধ করেছে ৬,৬৭৩টি, যেখানে মার্চ মাসের বেতন পরিশোধ করেছে ১,৮৩৫টি। এখনো ৭,৮৬০টি কারখানায় মার্চের বেতন বকেয়া রয়েছে, যা মোট কারখানার ৮১.৭ শতাংশ।

এ কারণে, সরকার নির্ধারিত সময়সীমা অতিক্রম করায় ১২টি কারখানার মালিকদের বিদেশ যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব কারখানার মালিকরা শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ না করা পর্যন্ত বিদেশ যেতে পারবেন না।

গাজীপুরের সিগনেচার অ্যাপারেলস এবং কালিয়াকৈরের হ্যাগ নিটওয়্যার কারখানার শ্রমিকরা ঈদ বোনাস ও বকেয়া বেতন না পেয়ে প্রতিবাদ হিসেবে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। তাদের অভিযোগ, ২৫ মার্চে ঈদ বোনাস এবং বেতনের টাকা পরিশোধের কথা থাকলেও মালিকরা পালিয়ে গেছেন।

এছাড়া নারায়ণগঞ্জে কিছু শ্রমিক ঈদের ছুটি বৃদ্ধি করার দাবিতে সড়কে বিক্ষোভ করেছেন, যার ফলে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের ছুটির দাবি মেনে নিলে পরিস্থিতি শান্ত হয়।

এছাড়া, কিছু শ্রমিক পাঁচ দিন ধরে শ্রম ভবনের সামনে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন।

৩৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন