সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে দোকানঘর ভাংচুর
ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হত্যায় গ্রেফতার ২
রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, বিপুল মাদকসহ গ্রেফতার ৪
জামালপুরে রমজানে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে সেমিনার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধানকে ছুরিকাঘাতে হত্যা
জামালপুরে ২ বাইকের সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু
ঝিনাইদহ শৈলকুপায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ যাত্রী আহত
খুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
হাকিমপুরে প্রখ্যাত শিক্ষক মোঃ জনাব আলী মন্ডল আর নেই
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

মহাসড়কে অটোরিকশার নিষেধাজ্ঞা, হকার উচ্ছেদ, ছিনতাইয়ে জিরো টলারেন্স

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর প্রতিনিধি

বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ ৭:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।

অটোরিকশাগুলোকে মহাসড়কের ফিডার রোডে অবস্থান করতে হবে এবং মহাসড়ক থেকে অন্তত একশ মিটার দূরে যাত্রী ওঠা-নামার ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে অটোরিকশা চালক ও যাত্রীদের সহায়তা কামনা করেছেন তিনি।

তিনি আরও বলেন, যদি কোনো অটোরিকশা মহাসড়কে চলাচল করে, তাহলে তার বিরুদ্ধে ডাম্পিংসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে ঈদ উপলক্ষে বাসের ভাড়া অতিরিক্ত নেওয়ার বিষয়েও কঠোর নজরদারি থাকবে এবং প্রয়োজন হলে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বেলা ১১টায় চান্দনা চৌরাস্তা এলাকায় এক প্রেস ব্রিফিংয়ে ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে তিনি এই বক্তব্য দেন।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এরই মধ্যে মহাসড়কের ওপর থেকে হকার উচ্ছেদ করা হয়েছে এবং অবৈধ পার্কিং সরিয়ে দেওয়া হয়েছে। যানবাহনের শৃঙ্খলা বজায় রাখতে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্বেচ্ছাসেবক কাজ করছে। মহাসড়কে কাঁচামাল ও নিত্যপণ্য পরিবহনকারী যানবাহন ব্যতীত অন্য সব ধরনের ট্রাক ও ভারী যান চলাচল বন্ধ রাখা হবে। এছাড়া, সড়কের খানাখন্দ মেরামত কার্যক্রমও সম্পন্ন হয়েছে।

ছিনতাই প্রসঙ্গে তিনি বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ছিনতাইয়ের বিষয়ে "জিরো টলারেন্স" নীতি গ্রহণ করেছে। ছিনতাইয়ের ঘটনা উল্লেখযোগ্য হারে কমে এসেছে এবং ছিনতাইকারীদের ধরতে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। একটি অভিযানে পুলিশের এক সদস্য গুরুতর আহত হলেও ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গোপনে অ্যাম্বুশের মাধ্যমে ছিনতাইকারীদের আটক করতে কাজ চলছে।

তিনি আরও জানান, অনেকে চাকরি হারিয়ে ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে এবং যারা তাদের এ কাজে লেলিয়ে দেয় তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রেস ব্রিফিংয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৪৮৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন