সর্বশেষ

জাতীয়যোগ্যতার ভিত্তিতে নারীদের হাতে দেশ গড়ার কাজ দেয়া হবে: জামায়াতের আমির
দেশে ৩.০ মাত্রার হালকা ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমল
সারাদেশস্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
জয়পুরহাটে ৯ম পে-স্কেলের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ
জয়পুরহাটে স্কুলছাত্রের মরদেহ সরিষার মাঠে উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমিরের জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন
নরসিংদীতে ৭শ' বছরের ঐতিহ্যবাহী বাউল মেলা শুরু, ভক্ত ও পুণ্যার্থীর ঢল
ঝালকাঠিতে নিজের মাকে হত্যা করল মানসিক ভারসাম্যহীন মাদকাসক্ত ছেলে
কৃষিবিদ শহিদুল ইসলাম হত্যার বিচার দাবিতে মহিপুরে মানববন্ধন ও বিক্ষোভ
১০ম গ্রেড কোটা প্রস্তাবের প্রতিবাদে টাঙ্গাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন
দৌলতপুরে বিজিবি'র অভিযানে শীর্ষ সন্ত্রাসী বাহিনীর সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জে অভিযান: নেশাজাতীয় সিরাপ ও ৭টি গরু জব্দ
ব্রাহ্মণবাড়িয়ায় অন্যের জামিনপত্রে পালিয়েছে ফাঁসির আসামি, বরখাস্ত ৮
আন্তর্জাতিক১২ ঘণ্টার ব্যবধানে ফের বড় লাফ, ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৮২ টাকা
খেলাসাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের বিচার করতে হবে: জোনায়েদ সাকি

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

রবিবার, ২৩ মার্চ, ২০২৫ ৭:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আওয়ামী লীগের নেতৃবৃন্দের নির্দেশে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেই ঘটনার অবিলম্বে বিচার হওয়া উচিত।

তিনি দাবি করেন, জুলাই-আগস্টের অভ্যুত্থানে নির্বিচারে হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দল হিসেবে বিচার করা প্রয়োজন। তিনি আরও বলেন, অভ্যুত্থানের সাত মাস পেরিয়ে গেলেও বিচার প্রক্রিয়া তেমন এগোয়নি, যা মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি করেছে এবং এর প্রতিফলন বিভিন্ন মাধ্যমে দেখা যাচ্ছে।

শনিবার (২২ মার্চ) বিকেলে পাবনার একটি কমিউনিটি সেন্টারে গণসংহতি আন্দোলন পাবনা জেলা শাখার আয়োজনে ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও এর রূপরেখা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

জোনায়েদ সাকি বলেন, ভারতীয় গণমাধ্যম এবং ভারতীয় শাসকদল বাংলাদেশের পরিস্থিতিকে আন্তর্জাতিকভাবে ইসলামী জঙ্গিবাদের উত্থানের দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে চাইছে। বাংলাদেশে তৌহিদী জনতার নামে একটি মৌলবাদী মব তৈরি হচ্ছে, যা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, মাজার ধ্বংস করছে এবং হামলা চালাচ্ছে। আমেরিকায় ভারতীয় গণমাধ্যম যেভাবে বাংলাদেশকে উপস্থাপন করতে চাইছে, সেই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, যা নিয়ে আমাদের সতর্ক হতে হবে।

এই আলোচনা সভায় পাবনা জেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জুলহাসনাইন বাবু সভাপতিত্ব করেন এবং জেলা সম্পাদক শেখ আজহারুল ইসলাম আজহার সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী সমিতির পাবনা জেলার সভাপতি আরশেদ আলম, ক্যাপ্টেন ডা. সারোয়ার জাহান ফয়েজ, কবি কথা হাসনাত, সমাজসেবক আইমান জান চৌধুরী, বেড়া উপজেলা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক আব্দুল আলীম, পাবনা জেলার যুগ্ম সম্পাদক কামরুল হাসান লিটন এবং সাঁথিয়া উপজেলার আহ্বায়ক মুরাদ হোসেন।

৩৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন