সর্বশেষ

জাতীয়রাজধানীসহ বিভিন্ন এলাকায় ৫.৪ মাত্রার ভূমিকম্প
কক্সবাজারে গ্যাস পাম্পের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী
রাজধানীর নারিন্দায় এসি বিস্ফোরণ, একই পরিবারের তিনজন দগ্ধ
সারাদেশপটুয়াখালীর কুয়াকাটায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
ঝালকাঠির নলছড়িতে ডাণ্ডাবেড়ি পরেই বাবার জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুল
দিনাজপুরে গভীর নলকূপ নিয়ে দ্বন্দ্বে সেচ বন্ধ, পানির দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিকআফগানিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা পাকিস্তানের, অভিযানে ১৩৩ জন তালেবান নিহতের দাবি
খেলাবিশ্বকাপে প্রাইজমানির রেকর্ড ফিফার, তবু লোকসানের শঙ্কা ইউরোপের দলগুলোর
বিনোদন

কিভাবে নিজেকে যৌন হয়রানি থেকে বাঁচিয়ে চলেছেন অবনীত কৌর

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২২ মার্চ, ২০২৫ ৮:০৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অবনীত কৌর আট বছর বয়সে শিশু শিল্পী হিসেবে অভিনয় করা শুরু করেন এবং বর্তমানে তাঁর বয়স ২৩ বছর। এই দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে বিভিন্ন সময়ে যৌন হয়রানির শিকার হতে হয়েছে তাঁকে।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম হাউটার ফ্লাইয়ের সঙ্গে একটি সাক্ষাৎকারে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলেছেন অবনীত।

সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, “তখন আমি মাত্র আট বছর বয়সে। একবার নাচের মহড়ার সময় আমাকে ইচ্ছাকৃতভাবে স্পর্শ করা হয়েছিল। আমি পুরো ঘটনা আমার মাকে জানালে, তিনি আমাকে খারাপ স্পর্শ এবং ভালো স্পর্শের মধ্যে পার্থক্য বুঝিয়ে দেন। আট বছর বয়সে হয়তো আমি বিষয়টি পুরোপুরি না বুঝলেও চলতে পারত, কিন্তু মা সবকিছু খোলামেলা জানালেন। তাঁর দেওয়া শিক্ষা আমাকে সব সময় সতর্ক থাকতে সাহায্য করেছে।”

অবনীত আরও বলেন, “যৌন নিগ্রহ ছাড়া, একবার মানসিক নির্যাতনের শিকারও হয়েছি। তখন বয়স ছিল ১১ বা ১২, যখন একটি ঘটনার কারণে সত্যিই ভীত হয়ে গিয়েছিলাম। শুটিং চলাকালে আমি কিছু অংশ বারবার ভুল করছিলাম, তখন উদ্যোমের সঙ্গে পরিচালক মাইক অন করে আমাকে গালিগালাজ করতে শুরু করেন।”

তিনি বলেন, "মাইক অন করার পর পরিচালক বলেছিলেন, আমি কিছুই করতে পারব না এবং আমি শিল্প প্রকশনের জন্য কখনো সফল হতে পারব না। সেই ঘটনায় আমার মনে ভীতির সঞ্চার হয়েছিল, কারণ মা-বাবা তখন সেটে উপস্থিত ছিলেন না। পরে আমি সবকিছু মা-বাবার কাছে বলেছিলাম, কিন্তু আত্মবিশ্বাস অনেকটা ভেঙে গিয়েছিল।"


অবনীত কৌর তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন আট বছর বয়সে রিয়ালিটি শো ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স লিটল মাস্টার’ এর মাধ্যমে। ২০১২ সালে ‘মেরি মা’ সিনেমা দিয়ে তিনি অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করেন। পরবর্তীতে বেশ কিছু টিভি শোতে শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন এবং ২০১৪ সালে ‘মর্দানি’ সিনেমায় প্রথমবারের মতো বড় পর্দায় আসেন। ২০২৩ সালে তিনি ‘পিকু ওয়েডস শেরু’ সিনেমায় প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন।

৪৮১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
বিনোদন নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন