সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশদেশ ছেড়ে পালানোর বদলে আসুন, আইনের আশ্রয় নিন: স্বরাষ্ট্র উপদেষ্টা
জাতীয় পার্টি রাজনীতির নিয়ামক শক্তি হিসেবে অব্যাহত থাকবে: জিএম কাদের
জনগণ পুরানো পঁচা রাজনীতি আর চায় না: ময়মনসিংহে জামায়াত আমীর
রাজশাহীতে ১৬৯তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
বান্দরবান সীমান্তে নির্বাচনী প্রস্তুতি তীব্র, আরাকান আর্মির প্রভাব নেই: বিজিবি
একাত্তরকে অস্বীকার মানেই অস্তিত্ব হারানো: মির্জা ফখরুল
একদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নারী ক্ষমতায়নে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরলেন দুলু
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
কুড়িগ্রামে বুধবার অনুষ্ঠিত হবে ১১ দলীয় জোটের বিশাল জনসভা
পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, সাভার, চাপাইনবাবগঞ্জে সরকারি কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ
সিরাজগঞ্জে আম জনগণ পার্টির মানববন্ধন: নথিভুক্তি বিলম্বের প্রতিবাদ
লালমনিরহাটে বিএনপি'র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জামায়াতের
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ ধরা পড়া যুবককে যাবজ্জীবন কারাদণ্ড
শ্রীনগরে মার্কেট দখলের চেষ্টায় সংঘর্ষে এক ব্যক্তি নিহত, অন্তত ৮ জন আহত
নরসিংদীতে কারিগরি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
শ্রীনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত
রাজশাহীতে র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবার, শটগান ও পিস্তলের গুলি উদ্ধার
ভোলায় জামায়াত-বিএনপি সংঘর্ষে ১০ আহত
মানিকগঞ্জে যৌথবাহিনী অভিযান: অবৈধ অস্ত্র ও বোমা উদ্ধার
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
রাজনীতি

সংবাদ সম্মেলনে আ. লীগকে নিষিদ্ধ না করার প্রশ্নে কিছু বলেননি মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২২ মার্চ, ২০২৫ ৭:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামীকাল (রোববার) তারা অন্তর্বর্তী সরকারের হাতে তাদের সংস্কার প্রস্তাবনা জমা দেবে।

এই তথ্য তিনি শনিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রদান করেছেন।

মির্জা ফখরুল বলেন, ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু নির্বাচনের আয়োজনের দিকে সরকারের ও সেনাবাহিনীর ভূমিকার প্রতি বিএনপির আস্থা রয়েছে। তিনি আরো উল্লেখ করেন, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে মন্তব্য করতে চান না এবং এ বিষয়ে আলোচনা এড়িয়ে যেতে চান।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এবং এটি নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি সংস্কার সনদ তৈরির সম্ভাবনা আছে, যা নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের মূল কাজ হলো সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত একটি নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা এবং নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা।

তিনি বলেন, একটি নির্বাচিত সরকার জনগণের আস্থার ভিত্তিতে সংস্কারগুলো সম্পন্ন করবে, কারণ জনগণের সঙ্গে দায়বদ্ধতা রয়েছে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে তারা অঙ্গীকারবদ্ধ। তবে, কিছু উপদেষ্টা যেহেতু রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় জড়িত, তাই জনগণের মধ্যে সন্দেহ দেখা দিচ্ছে।

মির্জা ফখরুল আরও বলেন, জাতীয় ঐকমত্য কমিশন কর্তৃক প্রেরিত স্প্রেডশিটে যে অপশনগুলোর ঘরে টিক দিতে বলা হয়েছে, তাতে মূল বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে। যেমন, প্রস্তাবগুলো বাস্তবায়নের প্রশ্নে হ্যাঁ বা না উত্তর দিতে বলা হয়েছে, কিন্তু আসলে প্রথমে নিতে হবে সিদ্ধান্ত যে সেগুলি সম্পর্কে তারা একমত কিনা। এর ফলে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

তিনি উল্লেখ করেন, কমিশনের মূল প্রতিবেদনে ১৫০টির মতো সুপারিশ রয়েছে, কিন্তু স্প্রেডশিটে মাত্র ২৭টি বিষয় উল্লেখ রয়েছে। মূল প্রতিবেদন এবং স্প্রেডশিটের মধ্যে পার্থক্য থাকায় এটি জনগণের মধ্যে প্রশ্ন সৃষ্টি করছে যে, সামগ্রিক পরিকল্পনাটি গণতন্ত্রের জন্য উপকারী কি না।

এভাবে, সুপারিশগুলো পর্যালোচনায় দেখা যাচ্ছে যে, ভবিষ্যতে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের প্রচেষ্টা রয়েছে, যা গ্রহণযোগ্য নয়।

৪৬৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন