সর্বশেষ

জাতীয়রাত পোহালেই ভোট মহারণ: ১২ কোটি ভোটারের গণতান্ত্রিক মহাসমর
দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন সিইসি
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার
রাত পোহালেই সংসদ নির্বাচন ও গণভোট, প্রস্তুতির শেষ ধাপে দেশ
কেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট
নির্বাচন ও গণভোটকে ঘিরে চার দিনের সরকারি ছুটি
নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বাংলাদেশে গণতন্ত্র পুনর্গঠনের পথ কঠিন
সারাদেশসারাদেশের সকল কেন্দ্রে ভোটের সরঞ্জাম বিতরণ
মোংলায় ভোট কেনার চেষ্টা, জামায়াত নেতা আটক ও জরিমানা
কলাপাড়ায় ৫০ লাখ টাকাসহ পৌর সেচ্ছাসেবক দল নেতা আটক
ধুনটে ভোটকেন্দ্রের পাশে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত, উত্তেজনা বৃদ্ধি
খুলনার ৮৪০ ভোটকেন্দ্রের মধ্যে ৫৬৬টি ঝুঁকিপূর্ণ, কঠোর নিরাপত্তা বলয়ে নির্বাচন
গোপালগঞ্জে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার
জয়পুরহাটে ব্যালট পেপার ফটোকপির অভিযোগে ৩ জন গ্রেফতার
জয়পুরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৯
বিরামপুরে ভোটারদের জিলাপির টোকেন বিতরণ: জামায়াতের ৩ কর্মী আটক
মুন্সীগঞ্জের শিলইয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলার অভিযোগ
গাইবান্ধায় নির্বাচন ও গণভোটে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
রাজশাহীতে কৃষকদলের নেতার ওপর হামলা, গুরুতর আহত
বান্দরবানে নির্বাচনকে সামনে রেখে যৌথবাহিনীর মহড়া
নগদ অর্থসহ আটক জামায়াত নেতা রংপুর মেডিকেলে চিকিৎসাধীন
ফরিদপুরে কঠোর নিরাপত্তা, ড্রোনে আকাশপথে নজরদারি
শেরপুরে ট্রাক–অটোরিকশার সংঘর্ষে সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ নিহত ২, আহত ৬
কুষ্টিয়ায় ভোটকেন্দ্র সংলগ্ন এলাকা থেকে ককটেল সদৃশ্য ১০টি বস্তু উদ্ধার
মোংলায় নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু, ৩১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ
পঞ্চগড়ে ভোটের প্রস্তুতি পরিদর্শনে সেনাবাহিনীর রংপুর ডিভিশন কমান্ডার
পাবনায় ডিবি'র অভিযান: আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজন আটক
কেন্দুয়ায় নির্বাচনী সংঘর্ষে আহত ৭, ২ জনের অবস্থা গুরুতর
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ, ভিডিও ভাইরাল
কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবির অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণ নির্বাচনের নিশ্চয়তায় র‍্যাবের তৎপরতা বৃদ্ধি
টাঙ্গাইলে র‍্যাব-১৪ এর বিশেষ টহল জোরদার
৫০ লাখ টাকাসহ আটক ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির
গোবিন্দগঞ্জে আইন-শৃঙ্খলা বাহিনীর ব্রিফিং অনুষ্ঠিত
জামালপুরে নির্বাচনী সরঞ্জাম বিতরণ সম্পন্ন, ৬২৩ কেন্দ্র ভোটগ্রহণে প্রস্তুত
রূপগঞ্জে নীলা মার্কেটে ভয়াবহ আগুন, কোটি টাকার ক্ষতি
পাথরঘাটায় কিশোর গ্যাং সদস্যদের এক মাসের কারাদণ্ড
ভাঙ্গায় বাস উল্টে নিহত ২, আহত ২২
বিএনপি প্রার্থীর অভিযোগে নাটোরে ইসলামী ব্যাংকের চার কোটি টাকার লেনদেন স্থগিত
রংপুরে জাপা প্রার্থী মাহবুবার রহমানকে হেনস্থার অভিযোগ, এনসিপির বিরুদ্ধে বিক্ষোভ
আন্তর্জাতিককানাডার স্কুলে বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ১০
ম্যান্ডেলসন–কাণ্ডে পদত্যাগের চাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
খেলা১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলবে পাকিস্তান দল
সারাদেশ

যশোরের শার্শায় সেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

শেখ ফারহান সাদাফ, বেনাপোল
শেখ ফারহান সাদাফ, বেনাপোল

রবিবার, ৯ মার্চ, ২০২৫ ১০:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের নেতা আশিকুজ্জামান আশিক ও তার সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

শনিবার, এ বিষয়ে ভুক্তভোগী হারুন মোড়ল সাতজনের নাম উল্লেখ করে এবং আরও চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করে শার্শা থানায় একটি এজাহার দায়ের করেছেন।

অভিযোগে নাম উল্লেখিত আসামির মধ্যে রয়েছে কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে আশিকুজ্জামান আশিক, যুবদল নেতা করিম মিস্ত্রির ছেলে টুটুল, লুৎফারের ছেলে মুন্না হোসেন, মৃত ফরির আহম্মেদের ছেলে নজিবুল্লাহ, মৃত চাঁদ আলীর ছেলে চটা সিরাজ, আলাউদ্দিনের ছেলে লিটন হোসেন এবং মৃত আব্দুর রাজ্জাকের ছেলে কাওসার আলী।

এজাহারের তথ্য অনুযায়ী, হারুন মোড়ল পেশায় একজন ব্যবসায়ী। তিনি গত ২৮ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ৬টার দিকে বাগুড়ী বেলতলা বাজারের রফিকের চায়ের দোকানে বসে ছিলেন। এই সময় যুবদল নেতা নজিবুল্লাহ ফোন করে জানতে চান তিনি কোথায় আছেন। হারুন বেলতলা বাজারে জানিয়ে কিছুক্ষণ পর আশিক এবং অন্যান্য নেতারা মোটরসাইকেলে এসে তাকে জোরপূর্বক বাগআঁচড়া বাজারের বিএনপির দলীয় অফিসে নিয়ে যান। সেখানে আশিক ও তার সহায়কেরা তাকে পিটিয়ে এবং লাথি দিয়ে মারধর করে, তৎসংগতভাবে তার কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে হত্যার হুমকি দেয়। জীবনের ভয়ে তিনি যুবদল নেতা নজিবুল্লাহর মাধ্যমে প্রথমে এক লক্ষ টাকা দেন এবং ২০ দিনের মধ্যে বাকি চার লক্ষ টাকার ব্যবস্থা করার কথা বলেন। এই প্রক্রিয়ায় ১৮ জানুয়ারি ২০২৫ তারিখে আরো এক লক্ষ ত্রিশ হাজার টাকা প্রদান করেন তিনি। এরপর থেকে আশিক ও তার সহযোগীরা বিভিন্ন সময়ে তাকে চাঁদার জন্য হুমকি দিতে থাকে, ফলে তিনি বাধ্য হয়ে ৭ জনের নাম উল্লেখ করে এবং আরো ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম বলেছেন, এজাহারের তথ্যের সত্যতা নিশ্চিত করে জানালেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

৩০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন