সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশএকদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
জাতীয়

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিক আর নেই

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২ মার্চ, ২০২৫ ৭:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলামের স্ত্রী এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা, প্রফেসর ড. শাহিদা রফিক আর নেই।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে তিনি ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে গত বৃহস্পতিবার বিএনপির বর্ধিত সভা চলাকালে এলডি হলে একটি গর্তে পড়ে আহত হন শাহিদা রফিক। ঘটনার পর তিনি সেখানে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

দলীয় চিকিৎসকরা তার অবস্থার অবনতি হওয়ায় পরবর্তী ব্যবস্থা হিসেবে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন এবং তিনি ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন।

শনিবার সকালে তার ব্লাড প্রেশার অত্যন্ত নিচে নেমে যাওয়ার ফলে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। চিকিৎসকরা জানান, তার কিডনি ও হৃদ্‌পিণ্ড স্বাভাবিকভাবে কাজ করছিল না।

ড. শাহিদা রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৪৫১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন