সর্বশেষ

জাতীয়হাদীকে হত্যাকারী ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা গ্রেপ্তার : পশ্চিমবঙ্গ পুলিশ
ধর্মীয় নেতাদের মাসিক সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্য সংকট: নিরাপত্তা ঝুঁকিতে আজও বাতিল ২৪ ফ্লাইট
সারাদেশসুন্দরবন সংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনা হবে: প্রতিমন্ত্রী শেখ ফরিদ
গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোর হত্যাকাণ্ড: আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি
চট্টগ্রামে ইফতারের আগে স্ত্রীকে হত্যা করে থানায় হাজির স্বামী
পানির মোটর বন্ধ করা নিয়ে বিরোধ, বরিশালে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
ফরিদপুরে অসামাজিক কর্মকাণ্ড ও মাদকসেবনের অভিযোগে আটক ২০, কারাদণ্ড
এনার্জি ড্রিংকসের বোতলে মদ, মাগুরায় আটক মাদক কারবারি
বরিশাল সিটি প্রথম মহিলা প্রশাসক: কে এই বিলকিস
মোটরসাইকেল না পেয়ে বাবাকে হত্যা, কালাইয়ে আটক ছেলে
সালথার আটঘর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র দেড় বছর ধরে বন্ধ, বঞ্চিত ২১ হাজার মানুষ
নেছারাবাদে মাথাবিহীন লাশ: ২ সন্দেহভাজন গ্রেপ্তার, নদীতে ডুবুরি তল্লাশি
ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দীনের ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত
যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ ১ ব্যক্তি আটক
ছাতকে ব্যবসায়ীর ৪১ লাখ টাকা নিয়ে ২ অংশীদার উধাও
টেকনাফে জেলের জালে ধরা পড়ল ২২.৫ কেজির কোরাল মাছ
ডুমুরিয়ায় সার্বজনীন মহানামযজ্ঞে ভারতের সহকারী হাই কমিশনারের পরিদর্শন
মিরকাদিম পৌরসভায় নবনির্বাচিত এমপি ও জেলা প্রশাসকের সঙ্গে পরিচিতি সভা
আন্তর্জাতিকমোজতবা খামেনি ও আইআরজিসি নেতাদের ধরতে পুরস্কার ঘোষণা
ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় দক্ষিণ কোরিয়া থেকে থাড সরাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরাকের বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র ও ড্রোন আঘাত হেনেছে
খেলাআইপিএলে খেলতে পিএসএল ছাড়লেন মুজারাবানি, পিসিবি নেবে আইনি ব্যবস্থা
সারাদেশ

বেনাপোল সীমান্তে এ বছর বসছে না দুই বাংলার মিলনমেলা

শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল
শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল

শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাতৃভাষা দিবসের প্রতি বছরে যশোরের বেনাপোল চেকপোস্টের নো-ম্যান্সল্যান্ডে দু'বাংলার ভাষাপ্রেমী মানুষের মিলনমেলা অনুষ্ঠিত হতো, তবে এবার সেই ঐতিহ্য রক্ষা করা সম্ভব হচ্ছে না।

২১ ফেব্রুয়ারির আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে, প্রতিবছর বেনাপোলের সীমান্তে লাখো মানুষের সমাগম ঘটতো, যারা কালো ব্যাজ ধারণ করে এবং ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ স্লোগান দিতে দিতে একে অপরকে আলিঙ্গন করতো।

 

ভাষার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধায় হাজার হাজার মানুষ সীমান্তের কাঁটাতারের বেড়া উপেক্ষা করে একে অপরের সঙ্গে মিলিত হতো। এই মিলন মেলা ছিল এক মুহূর্তের জন্য হলেও দেশের সীমান্ত ও ভৌগোলিক অবস্থান ভুলে গিয়ে শুধুমাত্র ভাষার বন্ধনে আবদ্ধ হয়ে ওঠার এক অনন্য উপলক্ষ্য।

তবে, এবছর আন্তর্জাতিক সম্পর্কের জটিলতা এবং দু’দেশের মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়েনের কারণে, এই ঐতিহ্যবাহী মিলন মেলা আর অনুষ্ঠিত হবে না। দীর্ঘদিন ধরে দুই দেশের শীর্ষ নেতারা একত্রে শহীদ বেদীতে ফুল দিয়ে সম্মান জানিয়ে আসছিলেন, কিন্তু এবার তা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে, পেট্রাপোল চেকপোস্টে সীমিত আকারে একটি ছোট অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, কিন্তু বেনাপোলের নো-ম্যান্সল্যান্ডে কোনো বড় আয়োজন থাকছে না।



শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন জানান, দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে এই বছরের একুশে ফেব্রুয়ারির মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে না। তবে, ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতি উন্নতি হলে আগামী বছর থেকে এই অনুষ্ঠান পুনরায় আয়োজন করা হবে।

এদিকে, যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, প্রতিবছর বেনাপোল প্রশাসন এই আয়োজন করে আসছিলো, কিন্তু এবছর প্রশাসনিক সিদ্ধান্তে এই আয়োজন হচ্ছে না, যার কারণে দুই বাংলার ঐতিহ্যবাহী মিলন মেলা অনুষ্ঠিত হতে পারছে না।

৩৬১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন