সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
ধর্ম

যারা ইসলাম ও কোরআনের কথা বলে তারা ধর্ম ব্যবসায়ী নয় : আজহারি

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ প্রতিনিধি

শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ২:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
জনপ্রিয় ইসলামিক স্কলার ও গবেষক ড. মিজানুর রহমান আজহারি পবিত্র কোরআনের তাফসির মাহফিলে বলেন, "এ দেশের প্রকৃত পরিচয় হলো ইসলাম। যারা ইসলামের কথা বলে, যারা কোরআন নিয়ে আলোচনা করে, তারা ধর্ম ব্যবসায়ী নয়।

আলেমদের বিরুদ্ধে অবস্থান নেয়া ঠিক নয়। আলেমবিদ্বেষী হওয়া অর্থে একসময় পৃথিবীও ধ্বংস হবে, আখেরাতও শেষ হয়ে যাবে। আমাদের নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করানো উচিত নয়।"

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে এক বিশাল তৌহিদি জমায়েতের সামনে এই বয়ান করেন তিনি।

তিনি আরও বলেন, "ইসলাম ছাড়া আমরা কিছুই মানি না, ইসলামবিরোধী কোনো মতবাদ আমাদের গ্রহণযোগ্য নয়। ইসলাম থাকবে, ইটের নিচে চাপা দেয়ার চেষ্টা করা হলেও ইসলাম কখনো মরে না। ইসলাম একটি চারা বীজের মতো, একবার মাটিতে বপন করলে তার শাখা-প্রশাখা আকাশে উঠে যায়।"

ড. আজহারি বক্তব্যে বিশ্বাসের গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, "বিশ্বাস পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস। বিশ্বাস ছাড়া সংসারের কোনো সম্পর্ক টিকে থাকতে পারে না। বিশ্বাসের ওপরই পৃথিবী টিকে আছে। ঈমান ছাড়া কোনো নেক আমল গ্রহণযোগ্য নয়। যারা ঈমান এনেছে, তারাই সফল। ঈমান হলো সফলতার মাপকাঠি।"

মিথ্যার বিরুদ্ধে কঠোর অবস্থান নেন তিনি। "মিথ্যা একটি মহাপাপ," বলেন তিনি। "মোবাইল ফোনের কারণে এখন মিথ্যা আরো বেশি ছড়িয়ে পড়েছে। আমাদের অনেকেই মিথ্যা বলি, আদালতে মিথ্যা সাক্ষ্য দিই। তবে আমার নবী (সা.) জীবনে কখনো মিথ্যা বলেননি। মিথ্যাবাদীদের সমর্থন করা যাবে না, কারণ সত্য মানুষকে পুণ্যের পথে পরিচালিত করে, আর মিথ্যা পাপের পথে নিয়ে যায়।"

ড. আজহারি আরও বলেন, "ধৈর্যশীল নারী ও পুরুষকে আল্লাহ পছন্দ করেন। বিপদে ধৈর্যধারণ করাই শক্তি। ধৈর্যই ফলের সঙ্গে সঙ্গী, আর যারা ধৈর্যধারণ করে, আল্লাহ তাদের সঙ্গে থাকেন।"

এদিন, ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মানুষের ভিড় এতটাই ছিল যে, মোবাইল নেটওয়ার্কের সমস্যা সৃষ্টি হয় এবং অস্থায়ীভাবে একটি টাওয়ার স্থাপন করতে হয়। আয়োজকরা ১৬ একর মাঠ ছাড়াও বিভিন্ন জায়গায় বিশাল সংখ্যক মানুষ জড়ো হয়। এ অনুষ্ঠান সফল করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন রাজনৈতিক দলও সম্পৃক্ত ছিল।

মাহফিলে দুই লাখ বর্গফুটের প্যান্ডেল, অজুখানা, ওয়াশরুম, খাবার ও পানি ব্যবস্থাসহ নানা ধরনের সেবা প্রদান করা হয়। প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবকসহ বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব ও আনসার ভিডিপি সদস্য নিয়োজিত ছিলেন। মাহফিলটি ৮টা থেকে ৪টা পর্যন্ত চলেছিল, যেখানে কয়েক লাখ মানুষের সমাগম হয়েছিল বলে ধারণা করা হয়।

এদিন, শতবর্ষী আলেম হাফেজ মাওলানা নূরুল ইসলামের সভাপতিত্বে এবং অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় বিভিন্ন ইসলামি চিন্তাবিদ ও নেতারা মাহফিলে বক্তব্য রাখেন।

৩৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন