সর্বশেষ

জাতীয়রাষ্ট্রপতি অভিসংশনের মাধ্যমে অপসারণ ও গ্রেপ্তার জরুরি: নাহিদ ইসলাম
সাংবাদিকদের পজিটিভ লেখা জাতিকে উৎসাহিত করবে: স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী
যথাসময়ে অফিসে না এলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মুক্তিযুদ্ধ ও রাজাকারের তালিকা নিয়ে সৃষ্ট বিতর্ক দ্রুত সমাধানের আশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের
এয়ার অ্যাম্বুল্যান্সে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সারাদেশমোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১০ লক্ষ টাকার বিদেশি মদসহ আটক ১
যশোরে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লক্ষ্মীপুরের তাজ উদ্দিনসহ ৫ বাংলাদেশি নিহত
১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করব: পানি সম্পদ মন্ত্রী
বরিশালে চুরি করা এটিএম কার্ড দিয়ে কেনাকাটা করতে গিয়ে ধরা পড়ল তিন চোর
নারায়নগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে থানায় আত্মসমর্পণ তিন কারবারির
সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে যুবক আটক
ময়মনসিংহের ভালুকায় ইফতারে ‘বিরিয়ানি খেয়ে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
সিলেটের গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশেই খোঁড়া কবর
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
আন্তর্জাতিকইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বেঁচে থাকলেও গুরুতর আহত’: ট্রাম্প
খেলাট্রাম্পের বক্তব্যের জবাব: ‘ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না’
ধর্ম

১৮ এপ্রিল হজ ফ্লাইট শুরু, বাংলাদেশ থেকে যাচ্ছেন ৭৮ হাজার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ ৮:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চলতি বছর বাংলাদেশ থেকে সর্বমোট ৭৮ হাজার ৫০০ জন পবিত্র হজ পালন করার সুযোগ পাচ্ছেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

ধর্ম মন্ত্রণালয় সূত্র জানায়, হজযাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইট আগামী ১৮ এপ্রিল সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে। ওইদিন আটটি ফ্লাইটে মোট তিন হাজার ২৫৫ জন হজযাত্রী পাঠানোর পরিকল্পনা রয়েছে।

এদিকে, হজ ব্যবস্থাপনা সুষ্ঠু করতে এবার নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। নির্দেশনা অনুযায়ী, একই হজ এজেন্সির যাত্রীদের একই ফ্লাইটে পরিবহন করতে হবে। এ সংক্রান্ত নির্দেশনা ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়ার স্বাক্ষরে রোববার হজ এজেন্সি মালিকদের পাশাপাশি হজযাত্রী পরিবহনকারী তিনটি এয়ারলাইন্সকে জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬’ অনুসারে প্রতিটি হজ এজেন্সিকে তাদের মোট যাত্রীর কমপক্ষে ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের মধ্যবর্তী সময়ে পাঠাতে হবে। পাশাপাশি প্রি-হজ ফ্লাইটের প্রথম ও শেষ ধাপে ৩০ থেকে ৫০ শতাংশ হজযাত্রী পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। তবে কোনো এজেন্সির ক্ষেত্রে এই হার ৩০ শতাংশের কম বা ৫০ শতাংশের বেশি হবে না।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এবার হজ পালনের জন্য ইতোমধ্যে ৭৬ হাজার ৫২৩ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ২৭ হাজার ৮১৮ জন নিবন্ধিত হয়েছেন ঢাকা বিভাগ থেকে, আর সবচেয়ে কম ২ হাজার ৬২৩ জন বরিশাল বিভাগ থেকে।

হজযাত্রী পরিবহনের জন্য তিনটি এয়ারলাইন্সের মধ্যে কোটা নির্ধারণ করেছে মন্ত্রণালয়। এর আওতায় মোট যাত্রীর ৫০ শতাংশ পরিবহন করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ৩৫ শতাংশ সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স এবং বাকি ১৫ শতাংশ পরিবহন করবে ফ্লাইনাস এয়ারলাইন্স।

২৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন