সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
সারাদেশমোংলা ও সুন্দরবন উপকূলে কোস্টগার্ডের স্ট্রাইকিং ফোর্স টহল জোরদার
তাহিরপুরে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৫
চাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
জাতীয়

ঐকমত্য কমিশনের বৈঠকে আজ বক্তব্য দেবেন অধ্যাপক ইউনূস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৪:১২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত জাতীয় ঐকমত্য কমিশন আজ শনিবার থেকে কার্যক্রম শুরু করবে।

এর অংশ হিসেবে, আজ বিকেলে রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকটি রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত হবে এবং এটি বেলা তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত চলবে। কমিশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এ সভায় বক্তব্য রাখবেন।

কিছু রাজনৈতিক দল এবং সংগঠন সূত্রে জানা গেছে, তারা ইতিমধ্যেই বৈঠকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পেয়েছে এবং এতে অংশ নেবে। বিএনপি সূত্রে জানা গেছে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেবে।

সরকারি সূত্র জানিয়েছে, পূর্বে যেসব রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের সাথে বৈঠক করেছে, তাদের সকলকেই আজকের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ বৈঠক ধারাবাহিকভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলতে থাকবে।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে জানান, তিনি বৈঠকে অংশ নিতে আমন্ত্রণ পেয়েছেন এবং এতে অংশ নেবেন। একইভাবে, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় রাজনৈতিক দলগুলোর প্রতি ঐকমত্য কমিশনের মতবিনিময়ে অংশ নেয়ার আহ্বান জানান এবং সন্ধ্যায় প্রথম আলোকে জানান, তাঁদের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেবে।

বিএনপি সূত্র জানায়, প্রথম বৈঠকে তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে।

এদিকে, শুক্রবার সকালে শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানায়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কারের বিষয়ে আলোচনা আজ থেকে শুরু হবে। তিনি রাজধানীর হাইকোর্ট গেটের সামনে স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে এ কথা জানান।

অন্তর্বর্তী সরকার প্রথম পর্যায়ে ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে, এবং এই ছয়টি কমিশনের চেয়ারম্যানদের নিয়ে জাতীয় ঐকমত্য গঠন কমিশন গঠন করা হয়েছে, যার নেতৃত্বে আছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাও বৈঠকে অংশ নেবেন বলে জানিয়েছেন।

কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রীয়াজ, যিনি সংবিধান সংস্কার কমিশনের প্রধান। বাকি পাঁচ সংস্কার কমিশনের প্রধানরা ঐকমত্য কমিশনের সদস্য হিসেবে কাজ করবেন।

এর আগে, ১০ ফেব্রুয়ারি ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, ইতিমধ্যে জমা দেয়া ছয়টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন নিয়ে ১৫ ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হবে।

৩৫৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন