সর্বশেষ

জাতীয়আবারও বাড়ল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বেড়েছে ৫০ টাকা
কর্মজীবী নারীদের নিয়ে মন্তব্য লজ্জাজনক ও কলঙ্কজনক: তারেক রহমান
১২ তারিখের নির্বাচনে বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: কক্সবাজারে জামায়াত আমীর
বিএনপি-জামায়াতের কাছ থেকে জনগণের প্রত্যাশার কিছু নেই: মুফতি রেজাউল করিম
ভোট ছিনতাইয়ের চেষ্টা হলে প্রতিটি কেন্দ্রে প্রতিরোধ গড়ে তোলা হবে: মামুনুল হক
পূর্বাচল প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ বছর, টিউলিপের ৪ ও ববির ৭ বছরের কারাদণ্ড
নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে ৫ ফেব্রুয়ারি ড. শফিকুর রহমানের জনসভা, ব্যাপক প্রস্তুতি
জামালপুরের নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করায় দুই প্রার্থীকে জরিমানা
কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য এককভাবে নির্বাচন: চরমোনাই পীর
কুমারখালীতে বিএনপি প্রার্থী মেহেদী রুমীর পক্ষে নারী ভোটারদের সঙ্গে মতবিনিময়
কাশিয়ানীর হত্যা মামলার দুই পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
শেরপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামিদের জামিনে স্ত্রী'র প্রতিবাদ
পে স্কেলের গেজেট জারির দাবিতে পায়রা বন্দরে কর্মবিরতি, ভোট বর্জনের হুঁশিয়ারি
জামায়াত নারীদের ঘরে আটকে রাখতে চায়: মির্জা ফখরুল
বিএনপির বিজয় ঠেকাতে সূক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে: নাটোরে দুলু
অপ্রচারের মাধ্যমে জামায়াতের অগ্রযাত্রা থামানো যাবে না: ইউনুস আলী
স্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
শিবগঞ্জ মনাকশায় ধানের শীষের সমর্থনে নির্বাচনী পথসভা
রাবিতে গণভোটে উত্তেজনা: শিক্ষকদের নাম তালিকাভুক্ত করলেন জিএস
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ‘জব ফেয়ার-২০২৬’ অনুষ্ঠিত
আজ জাতীয় শ্যুটার মোঃ আসাদুল করিমের ২০তম মৃত্যুবার্ষিকী
পে স্কেল ও গেজেট প্রকাশের দাবিতে পঞ্চগড়ে কর্মচারীদের বিক্ষোভ
মাদারগঞ্জে জমি বিরোধে সংঘর্ষ: ১২ জন আহত
মুন্সীগঞ্জে পদ্মায় গোসল করতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
কাশিয়ানীতে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে চালক নিহত
গোপালগঞ্জে জমি বিরোধের জেরে নারী নিহত, ছেলে গুরুতর আহত
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রথম মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
সারাদেশ

একাত্তরের চেতনাকে হাইজ্যাক করা হয়েছিল: মুফতী মামুনুল হক

এম এস রহমান, পাবনা
এম এস রহমান, পাবনা

বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মুফতী আল্লামা মামুনুল হক বলেছেন, 'বাংলাদেশে বাহাত্তরের সংবিধান তৈরীর মাধ্যমে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করা হয়েছিল।

শুধু এতেই ক্ষান্ত হয়নি, একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুন্ঠিত করে বাহাত্তরের ভেজাল চেতনাকে প্রতিষ্ঠিত করার পাঁয়তারা চালানো হয়েছে।'

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

ছাত্র-জনতার বিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের প্রতিবাদে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলা শাখা এই গণসমাবেশের আয়োজন করে।

সমাবেশে আল্লামা মামুনুল হক বলেন, 'বাহাত্তরের ভেজাল চেতনার বিরুদ্ধে কথা বলা মানুষদের স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে আখ্যায়িত করার পাঁয়তারা চালানো হয়েছে। বিগত ফ্যাসিবাদী সরকারের নেতৃত্বে বাংলাদেশকে বিভক্ত করে এদেশের অগ্রযাত্রাকে রুখে দেয়ার এক গভীর ষড়যন্ত্র বাস্তবায়ন করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশের সম্পদ লুট করে অর্থনৈতিকভাবে পঙ্গু করে পালিয়েছে শেখ হাসিনা। বাংলাদেশ যেন বিশ্বের দরবারে মাথা তুলে দাঁড়াতে না পারে এটাই ছিল তাঁর দুরভিসন্ধি। সেই দুরভিসন্ধির কারণ, তার রাজনীতিই ছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধে গ্রহণের রাজনীতি।' 

প্রতিবেশি দেশ ভারতকে হুশিয়ার করে মামুনুল হক বলেন, 'পালিয়ে যাওয়া ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের মানুষের সাথে সম্পর্কের বুকে ছুরিকাঘাত করেছে। কিন্তু সেখানে বসে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, বাংলার মানুষ সেটা বরদাশত করবে না।'

তিনি বলেন, 'গত ৫ ফেব্রুয়ারি ভারতের মাটিতে বসে থেকে সেদেশের প্রযুক্তি ব্যবহার করে শেখ হাসিনা বাংলাদেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরীর করার জন্য প্রতিহিংসাপরায়ন বক্তব্য দিয়েছেন। তার সেই বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে গোটা বাংলাদেশে আবার অস্থিতিশীল পরিবেশ তৈরী হয়েছে। এর দায় শুধুমাত্র শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের নয়, বরং রাষ্ট্র হিসেবে ভারতকেও এর দায় নিতে হবে।'

বাংলাদেশ খেলাফত মজলিস পাবনা জেলা শাখার সভাপতি মুফতী অলিউল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আলহাজ্ব আলী, বাংলাদেশ খেলাফত যুব মজলিস পাবনা শাখার সভাপতি মাওলানা শিবলী হাসান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মোমিন জিহাদ প্রমুখ।

৪১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন