সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিযুক্ত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ জনের মৃত্যু
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন
মুন্সীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা
পিরোজপুরে মাথা কেটে হত্যা: প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য র‌্যাব ও পুলিশের
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে বিআরটি'র অনুদান
ফরিদপুরে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ: সোহেল শেখের যাবজ্জীবন কারাদণ্ড
শেরপুর-৩ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর প্রতীক বরাদ্দ, ভোট ৯ এপ্রিল
নরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারিয়ালের জয়ে ৬৮ মিটার দূর থেকে গুলেরের ইতিহাস গড়া গোল
আইন-আদালত

হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জনসহ বিএনপির ৪৭ নেতা-কর্মী খালাস

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ৭:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তিন দশকের বেশি সময় আগে পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার অভিযোগে করা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ বিএনপির ৪৭ নেতাকর্মীকে খালাস দিয়েছে হাইকোর্ট।

ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা মামলায় এই রায় বুধবার বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমান প্রদর্শন করেন।

আসামিদের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, যার সঙ্গে সহযোগিতা করেছেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।

এর আগে, আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন), আপিল ও জেল আপিলের শুনানি শেষে গত ৩০ জানুয়ারি রায়ের জন্য ৫ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছিলেন হাইকোর্ট।

২০১৯ সালের ৩ জুলাই স্পেশাল ট্রাইব্যুনাল-৩-এর ভারপ্রাপ্ত বিচারক মো. রুস্তম আলী ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৩ জনকে ১০ বছরের কারাদণ্ড দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা বিএনপি, ছাত্রদল ও যুবদলের বর্তমান ও সাবেক নেতা-কর্মী।

উল্লেখ্য, শেখ হাসিনা ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর রূপসা এক্সপ্রেস ট্রেনে খুলনা থেকে সৈয়দপুর যাত্রা করছিলেন। পথে বিএনপি নেতা জাকারিয়া পিন্টুসহ অন্যান্য আসামিরা ট্রেন লক্ষ্য করে গুলি ও বোমা বর্ষণ করতে উদ্যত হন। এ ঘটনায় ঈশ্বরদী জিআরপি থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম একটি মামলা করেন এবং সিআইডি পরে তদন্ত শুরু করে। ১৯৯৭ সালের ৩ এপ্রিল আদালতে ৫২ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়, যার মধ্যে পাঁচ জন মারা যাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়।

৩৫৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন