সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশসাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
সারাদেশ

রোয়াংছড়িতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

মো. আরিফ, বান্দরবান
মো. আরিফ, বান্দরবান

মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫ ২:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ১ জন।

নিহত ব্যক্তি তারাছা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দলিয়ান পাড়ার ইনচং ম্রো (২৩) ও মেন রাও ম্রো (১৫)। এই ঘটনায় আহত হয়েছে পিয়ারিং ম্রো (১৮)।

গত রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে তারাছা ইউনিয়নের মুরুংগো বাজার এলাকার এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল কালাম আজাদ।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে তিনজন যুবক রুমা সড়কের মুরুংগো বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী পিকআপ গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে ১ জন নিহত ও হাসপাতাল নেয়ার পথে আরেকজন মৃত্যুবরণ করে। ঘটনায় আহত পিয়ারিং ম্রো (১৮) কে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনার পর পণ্যবাহী পিক আপ গাড়িটি কৈক্ষ্যংঝিড়ি এলাকায় রেখে ড্রাইভার পালিয়ে যায় বলে জানা গেছে।

এই বিষয়ে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোছাইন মো. রায়হান কাজেমী বলেন, নিহত ও আহতের ঘটনার বিষয়ে পুলিশ তদন্ত করছে।

৩৮২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন