আব্দুল মজিদ বাবু বাগুলাট স্কুলের সভাপতি হওয়ায় কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার ফুলেল শুভেচ্ছা
শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫ ১০:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঐতিহ্যবাহী বাগুলাট মাধমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক, কুষ্টিয়া জিমনাস্টিক ক্লাবের সভাপতি ও কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুল মজিদ বাবু।
যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যানের নির্দেশক্রমে বিদ্যালয় পরিদর্শক ড. মোঃ কামরুজ্জামানের ২৯ জানুয়ারি স্বাক্ষরিত একপত্রে এ তথ্য জানানো হয়।
অ্যাডহোক কমিটির অনুমোদনপত্রে বলা হয়েছে, নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলাধীন বাগুলাট মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে অনুমতি এবং "মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৪ এর উপ-প্রবিধান (১) এর অধীনে নিম্নলিখিত সদস্য/সদস্যা সমন্বয়ে গঠিত অ্যাডহক কমিটি পত্র ইস্যুর তারিখ হতে অনধিক ৬ (ছয়) মাসের জন্য অনুমোদন দেয়া হলো।
কমিটি নিম্নরূপ:
সভাপতি এ্যাডভোকেট আব্দুল মজিদ বাবু, শিক্ষক সদস্য বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানজীর হোসেন, অভিভাবক সদস্য মোঃ মনিরুজ্জামান এবং সদস্য সচিব বাগুলাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ আসমা খাতুন।
এদিকে, বিশিষ্ট সমাজসেবক আব্দুল মজিদ বাবু বাগুলাট মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে গৌরবজনক সম্মানিত স্বীকৃতিলাভে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার সভাপতি, এশিউর গ্রুপের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: শেখ সাদী ও মহাসচিব দুদকের পরিচালক মো: আবুল হোসেন।
গতকাল বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী কমিটির সভা শেষে নিজস্ব ভবনের শেখ সাদী মিলনায়তনে আব্দুল মজিদ বাবুর এ নিয়োগে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, সমিতির যুগ্ম মহাসচিব আশরাফুল ইসলাম লাইজু, সাংগঠনিক সচিব শামসুজ্জামান ইবনে আজিজ আরিফ প্রমুখ।
৫০৭ বার পড়া হয়েছে