সর্বশেষ

জাতীয়সাতরাস্তা মোড়ে কারিগরি শিক্ষার্থীদের সড়ক অবরোধ, তীব্র যানজট
আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশএকদিন হয়তো শুনবো জামায়াত স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে : সালাহউদ্দিন আহমদ
নওগাঁয় জামায়াতের জনসভা ঘিরে প্রস্তুতি তুঙ্গে, মাঠ পরিদর্শনে নেতারা
মোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
আইন-আদালত

প্রায় এক যুগ আগের হত্যা মামলার রায়: ৩ জনের ফাঁসি

সাভার প্রতিনিধি
সাভার প্রতিনিধি

বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি, ২০২৫ ১০:১৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পূর্ব শত্রুতার জেরে জাহিদ হোসেন নামে এক ব্যক্তিকে খুনের দায়ে তিন জনের ফাঁসির রায় দিয়েছে আদালত। প্রায় এক যুগ আগে ঢাকার সাভার এলাকায় এই ঘটনা ঘটে। 

ঢাকার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসরাত জাহান মুন্নি বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।



দণ্ডিতরা হলেন- পিরোজপুরের নেছারাবাদ থানার সারেংকাঠির মৃত মোশারফ কাজীর ছেলে কাজী আহসান তাকবীর, রংপুরের কোতোয়ালি থানার আলমনগর খামারের মৃত নূর মোহাম্মদ মিয়ার ছেলে মো. কাজল ও সাভারের বন পুকুর এলাকার মৃত আরব উল্লাহর ছেলে লাল চাঁন।

মৃত্যুদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে।

আসামিদের মধ্যে কাজলকে রায় ঘোষণার আগে আদালতে হাজির করা হয়। পলাতক অপর দুই আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিচারক।

মামলার বিবরণে জানা যায়, আসামিদের সাথে জাহিদ হোসেনের শত্রুতা ছিল। এরই জেরে ২০১৩ সালের ১৭ জুলাই লাল চাঁন তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। সাভার থানাধীন আড়াপাড়ার হিজলাপাড়া হেলালের বাড়ির সামনে নিয়ে আসামিরা জাহিদকে কুপিয়ে গুরুতর জখম করেন। এরপর তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহিদ।

 

এ ঘটনায় তার বাবা হাজী মো. আনোয়ার হোসেন সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ ২০১৫ সালের ৩০ অগাস্ট তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়।

৩৩৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আইন-আদালত নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন