সর্বশেষ

জাতীয়নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব তফশিলি ব্যাংক বন্ধ থাকবে
নির্বাচন ঘিরে মোটরসাইকেল ও ট্রাক-পিকআপে সাময়িক নিষেধাজ্ঞা
সারাদেশস্বাধীনতা যারা বিশ্বাস করেনি, তারাই বিভাজন সৃষ্টি করছে : কক্সবাজারে সালাহউদ্দিন
টাঙ্গাইলে জমিজমা নিয়ে বিরোধে হামলায় একজন নিহত
আন্তর্জাতিকএপস্টেইন কেলেঙ্কারি বিতর্কে মাস্ক-গেটস থেকে মোদি, খাসোগি হত্যায় এমবিজেডের নাম
ওমরাহ সেবায় অনিয়ম: ১,৮০০ বিদেশি ট্রাভেল এজেন্সির চুক্তি স্থগিত
খেলাভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, যা বলছে আইসিসি
সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি
আন্তর্জাতিক

পাকিস্তানে নববর্ষ উদযাপনে গুলি, আহত ৩০

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ১ জানুয়ারি, ২০২৫ ১০:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাঁকা গুলি ছুড়ে ইংরেজি নববর্ষ উদযাপনের সময় পাকিস্তানে অন্তত ৩০ জন আহত হয়েছে।

এই ঘটনায় অভিযুক্ত ৬৫ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম  পিটিআই। 

একদিন আগেই করাচির পুলিশ প্রধান সতর্ক করেছিলেন, আকাশে গুলি চালালে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার করা হবে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইংরেজি নবর্বষ উদযাপন নিষিদ্ধ করে পাকিস্তান।  ২০২২ সালে করাচিতে নববর্ষ উদযাপনের সময় একজন শিশু নিহত হয়েছিল, তখন থেকেই এই দিনটিকে নজরদারিতে রাখে দেশটি।

তারপরও বিচ্ছিন্ন উদযাপন ছিল পাকিস্তানে।  খোলা আকাশে চালানো গুলিতে অন্তত ৩০ জন গুলিবিদ্ধ হয়। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে করাচিতে গুলির আওয়াজ শুরু হয়। এতে আহত হয় শিশু ও নারীরাও।

পাকিস্তানের আরেক শহর লাহোরে নববর্ষ উদযাপনের সময় আইন লঙ্ঘনের অপরাধে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। লাহোরের বিভিন্ন অংশে আকাশে গুলি চালানো এবং সহিংস পরিবেশ তৈরির পর এই অভিযান চালিয়েছে পুলিশ। করাচির আরেকটি এলাকায় গভীর রাতে অভিযান চালিয়ে ১৫ জনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

৩৪১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন