সর্বশেষ

জাতীয়আজ পবিত্র শবেবরাত, মুসলমানদের অন্যতম পবিত্র রাত
মোংলা বন্দরে যুক্তরাষ্ট্র থেকে আসা ৫৭ হাজার ৫০০ টন গমের খালাস শুরু
সারাদেশমোংলায় যৌথ অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
সাতক্ষীরায় চার আসনে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন ১৮ হাজার ৭৭০ জন
মোংলায় যৌথ অভিযানে ইয়াবাসহ ২ কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে  বালিয়াডাংগায় নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীক অপসারণ, সমর্থকদের মধ্যে ক্ষোভ
আন্তর্জাতিকহামাসকে নিরস্ত্র হতে দুই মাস সময় দেবে ট্রাম্পের ‘শান্তি পর্ষদ’
খেলাজরুরি বৈঠক নিয়ে ধোঁয়াশা, পিসিবির চিঠির অপেক্ষায় আইসিসি
জাতীয়

আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় আহত ফায়ার সার্ভিস সদস্যের মৃত্যু

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর, ২০২৪ ৬:০৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নেভানোর কাজ করতে গিয়ে মো. সোহানুর জামান নয়ন নামে সার্ভিসের এক সদস্য ট্রাকচাপায় নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, পানির পাম্প থেকে লাইনের সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ফায়ার সার্ভিসের কর্মী নয়ন আহত হন। তাঁকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

তিনি বলেন, মো. সোহানুর জামান নয়ন তেজগাঁওয়ে স্পেশাল ইউনিটে কর্মরত ছিলেন। 

জানা যায়, নিহত মো. সোহানুর জামান নয়ন ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপনিয়া গ্রামের মো. আখতারুজ্জামানের ছেলে। সোহান বাবা-মায়ের একমাত্র ছেলে। তার একজন বড় বোন আছেন (বিবাহিত)। 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ফায়ার সার্ভিসের এই সদস্যের মরদেহ মর্গে রাখা হয়েছে।

৩৭৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন