ছিনতাই
সিলেটে গলায় রামদা ঠেকিয়ে দুই লাখ টাকা ছিনতাই, নগরজুড়ে আতঙ্ক
সিলেট নগরীতে আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এবার এক ব্যবসায়ীর গলায় রামদা ঠেকিয়ে নগদ দুই লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
আড়াইহাজারে ছিনতাইকালে দুই যুবককে গণপিটুনি, অস্ত্র ও গুলি উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। পরে তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
গোপালগঞ্জে ইজিবাইক চালককে হত্যা, গাড়ি ছিনতাই
গোপালগঞ্জে সুফিয়ান চৌধুরী (২০) নামে এক ইজিবাইক চালককে হত্যা করে তার ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
মুন্সীগঞ্জে অটোরিকশা ছিনতাই ও হত্যার ঘটনায় তিনজন গ্রেপ্তার
মুন্সীগঞ্জের শ্রীনগরে অটোরিকশা চালক সোহেল রানার (২৮) হত্যার রহস্য পুলিশ উদঘাটন করেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের শনিবার বিকেলের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করলে প্রতিরোধ করা হবে : অধ্যাপক আহসান উল্লাহ
কেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করলে কঠোর প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ। তিনি বলেন, “বাংলার মাটিতে আর কখনো কেন্দ্র দখলের ভোট হতে দেওয়া হবে না।”
ধামরাইয়ে ব্যবসায়ীর ওপর ছিনতাইকারীদের হামলা, আটক ১
ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই উপজেলার জয়পুরা এলাকায় ভোরে এক মাছ ব্যবসায়ী ও তার ছেলের ওপর ছিনতাইকারীদের হামলার ঘটনা ঘটেছে।