সর্বশেষ

স্বাস্থ্য মন্ত্রণালয়

পিএসসির মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগ হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে দ্রুতই দেশের স্বাস্থ্যসেবায় পাঁচ হাজার নতুন চিকিৎসক নিয়োগ সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি আরও জানান, বগুড়াসহ সারা দেশের রোগীদের সেবায় নতুন করে ২০টি আইসিইউ সুবিধা চালু করা হবে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
৩ মাসে সাড়ে ৭ হাজার চিকিৎসক-নার্স নিয়োগের ঘোষণা

আগামী তিন মাসের মধ্যে সারা দেশে সাড়ে ৭ হাজার চিকিৎসক ও সাড়ে ৭ হাজার নার্স নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। শুক্রবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

প্রতিটি মেডিকেল ও জেলা হাসপাতালে বসছে ডায়ালাইসিস ইউনিট: স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যসেবার মান বাড়াতে প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যা এবং জেলা সদর হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন। রোববার নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। আগামী ৩ মাসের মধ্যে এই ডায়ালাইসিস সেবা চালু হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

তিন শর্তে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বাতিল করা লাইসেন্স পুনর্বহাল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক হওয়া এবং নির্ধারিত শর্ত পূরণের ভিত্তিতে হাসপাতালটিকে আবারও কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

সরকারি হাসপাতালে চিকিৎসক সংকট কাটাতে দ্রুত নিয়োগ : স্বাস্থ্যমন্ত্রী

দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সংকট নিরসনে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, বিশেষ বিসিএসের মাধ্যমে দ্রুত চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

সব ক্লিনিকে লেবার রুম স্থাপনের নির্দেশ, না মানলে লাইসেন্স বাতিল

দেশের সব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালকে নরমাল ডেলিভারির জন্য আগামী ১১ জুলাইয়ের মধ্যে বাধ্যতামূলকভাবে মানসম্মত লেবার রুম স্থাপনের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হতে পারে বলে সতর্ক করা হয়েছে।