সমুদ্রবন্দর
দুর্বল হচ্ছে গভীর নিম্নচাপ, উপকূলে ঝোড়ো হাওয়া
ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূল অতিক্রম করা গভীর নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে। এর প্রভাবে আজ শুক্রবার বাংলাদেশের উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দেশের কোথাও কোথাও বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
উপকূলে টানা বৃষ্টি, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
মৌসুমি নিম্নচাপ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে উড়িষ্যা ও দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থান করায় এর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়াসহ উপকূলীয় এলাকায় টানা তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে। উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। বিরূপ আবহাওয়ার কারণে সমুদ্রে মাছ ধরা বন্ধ রেখে নিরাপদ আশ্রয়ে রয়েছে শতাধিক মাছধরা ট্রলার।
কুয়াকাটা উপকূলে বৈরী আবহাওয়া, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে মৌসুমী বায়ু দেশের অন্যান্য এলাকাতেও বিস্তার লাভ করতে পারে।
রাতে ঝড়-বৃষ্টি হতে পারে ৯ জেলায়, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
দেশের ৯টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কাও রয়েছে।
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপের প্রভাবে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।