রোহিঙ্গা প্রত্যাবাসন
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে প্রত্যাবাসন এবং ঝুঁকিতে থাকা নারী ও শিশুদের সুরক্ষায় যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
৩ লাখ রোহিঙ্গাকে ফেরাতে মিয়ানমারের সম্মতি: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় তিন লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের জান্তা সরকার সম্মত হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে মালয়েশিয়ায় থাকা পাঁচ হাজার রোহিঙ্গাকেও ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমারের সম্মতির কথা জানান তিনি।
ব্রিকসে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে ইতিবাচক আশ্বাস চীনের, ১৩ সমঝোতা
ব্রিকসে বাংলাদেশের সম্পৃক্ততা নিয়ে চীনের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের প্রধানমন্ত্রীর বৈঠকে ব্রিকস সদস্যপদ, তিস্তা মহাপরিকল্পনা, বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।