সর্বশেষ

রেড ক্রিসেন্ট

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা

ময়মনসিংহ শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ও যুব রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান এবং সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর টাউন হল মোড় থেকে শুরু হওয়া এই অভিযানে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
৩০ বছর পর কুড়িগ্রাম রেড ক্রিসেন্টে ভোট উৎসব

প্রায় তিন দশক পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন। দীর্ঘ ৩০ বছর পর পছন্দের প্রার্থীকে বেছে নিতে পেরে স্থানীয় ভোটার ও সদস্যদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ।

সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। মঙ্গলবার সকালে এই সময়োপযোগী পরিবেশবান্ধব কর্মসূচির উদ্বোধন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় এই উদ্যোগে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব অংশ নেন।

গোপালগঞ্জে বিশ্ব রক্তদাতা দিবস পালিত, ৫০ স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা

বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও স্বেচ্ছা রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। নিরাপদ রক্তের চাহিদা পূরণে স্বেচ্ছা রক্তদানের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে মানবসেবায় অবদান রাখা ৫০ জন রক্তদাতাকে সম্মানিত করা হয়।

ইরানে ৬৬৬৮ বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানে অন্তত ৬ হাজার ৬৬৮টি বেসামরিক স্থাপনা হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটির প্রকাশিত পরিসংখ্যানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।

রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে বান্দরবানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব রেড ক্রিসেন্ট ও রেড ক্রস দিবস উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।