সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে নানা সামাজিক ও সচেতনতামূলক কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলার বিশেষ মহড়া অন্তর্ভুক্ত ছিল। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সরকারি কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

‘ঘর থেকে শুরু করি-দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে সুশাসন চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সুশাসন চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, যেকোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে পূর্বপ্রস্তুতি ও জনসচেতনতার বিকল্প নেই। তারা জরুরি উদ্ধার তৎপরতা নিশ্চিত করতে সরকারি সংস্থাসমূহের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন।

আলোচনা সভা শেষে জেলা ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের সদস্যরা যৌথভাবে দুর্যোগ প্রতিরোধ ও জরুরি উদ্ধার বিষয়ক একটি বাস্তবসম্মত মহড়া প্রদর্শন করেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা পেতে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়।

১৭২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০