যৌথবাহিনী
জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পের পানিতে বিষ, ৩ জন অসুস্থ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর একটি ক্যাম্পে সরবরাহ করা পানির লাইনে বিষাক্ত রাসায়নিক মেশানোর অভিযোগে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় ৩৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়েছে। ইতোমধ্যে একজনকে আটক করা হলেও তদন্তের স্বার্থে তাঁর পরিচয় প্রকাশ করা হয়নি।
টুঙ্গিপাড়ায় যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান: জরিমানা ও কারাদণ্ড
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় পুলিশের সঙ্গে সেনাবাহিনীর যৌথ অভিযানে ৪৬ হাজার ১শ টাকা জরিমানা আর একজন যাত্রীকে গাঁজা বহনের দায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভেদরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী আটক
শরীয়তপুরের ভেদরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তার কাছ থেকে বিপুল পরিমাণ মদ ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
পদ্মার চরাঞ্চলে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: ২১ জন আটক
পদ্মার বিস্তীর্ণ চরাঞ্চলে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত বিভিন্ন বাহিনীর বিরুদ্ধে পরিচালিত যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ২১ জনকে আটক করা হয়েছে।
হাজী সেলিমের বাড়িতে যৌথবাহিনীর অভিযান, ৬ গাড়ি জব্দ
রাজধানীর লালবাগে আওয়ামী লীগ দলটির সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। অভিযানের সময় ভবন থেকে মোট ছয়টি ব্যক্তিগত গাড়ি জব্দ করা হয়।
হাজী সেলিমের বাড়ি ঘিরে রেখেছে যৌথবাহিনী, বিলাসবহুল গাড়ি উদ্ধার
রাজধানীর আজিমপুরের দায়রাশরিফ এলাকায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের বাড়ি ঘিরে রেখেছে যৌথবাহিনী।