সর্বশেষ

সারাদেশ

টুঙ্গিপাড়ায় যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান: জরিমানা ও কারাদণ্ড

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬ ১:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় পুলিশের সঙ্গে সেনাবাহিনীর যৌথ অভিযানে ৪৬ হাজার ১শ টাকা জরিমানা আর একজন যাত্রীকে গাঁজা বহনের দায়ে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে এই অভিযান চালানো হয়।

টুঙ্গিপাড়া উপজেলার চৌরঙ্গী মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার। এ সময় মহাসড়কে চলাচলকারী যানবাহনের বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, হেলমেটসহ অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম যাচাই করা হয়। পাশাপাশি যাত্রীদের ব্যাগ তল্লাশি করা হয়।

অভিযানের সময় শতাধিক যানবাহন তল্লাশি করে মোট ১৩টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ১২টি মামলা সড়ক পরিবহন আইনে এবং ১টি মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে। এসব মামলায় মোট ৩০ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

পিরোজপুর থেকে ঢাকাগামী একটি বাসে এক যাত্রীর ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করা হয়। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২৫০ টাকা জরিমানা করা হয়েছে।

উচ্চ পদস্থ কর্মকর্তা আল-আমিন হালদার বলেন, 'জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে মহাসড়কে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। চালকদের হেলমেট ব্যবহার ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার বিষয়ে সচেতন করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'

অভিযানে টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

২৬০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন