ময়মনসিংহ সিটি কর্পোরেশন
ময়মনসিংহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এতে সভাপতিত্ব করেন সংস্থাটির প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। নতুন প্রজন্মের কাছে দেশপ্রেম ও সঠিক ইতিহাস তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহে মসিকের বিশেষ অভিযান: ফগিং ও লিফলেট বিতরণ
ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে চিরুনি অভিযান শুরু করেছে সিটি কর্পোরেশন (মসিক)। বৃহস্পতিবার নগরীর বিভিন্ন এলাকায় মশক নিধন ও জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন মসিক প্রশাসক। এডিস মশার প্রজনন ধ্বংস করে নগরবাসীকে ডেঙ্গুমুক্ত রাখাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
ময়মনসিংহে ৬৬ প্রতিষ্ঠানে সিটি কর্পোরেশনের ৭১ লাখ টাকার অনুদান বিতরণ
গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ময়মনসিংহের ৬৬টি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মাঝে ৭১ লাখ টাকার চেক বিতরণ করেছে সিটি কর্পোরেশন। সোমবার নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এই অনুদান তুলে দেওয়া হয়। তৃণমূলের অবকাঠামোগত উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজের গতি বাড়াতে সরকারের এই উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
নতুন কর ছাড়াই ময়মনসিংহ সিটির ৮২২ কোটি টাকার বাজেট ঘোষণা
নতুন কোনো কর আরোপ না করেই ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৮২২ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)। বাজেটে উন্নয়ন খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটও অনুমোদন করা হয়েছে।
ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে। সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের পুষ্টি নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আজ রবিবার সকালে নগর ভবনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।
ময়মনসিংহে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা অনুষ্ঠিত
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জুন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।