মানবতাবিরোধী অপরাধ
কুষ্টিয়ায় ছয় হত্যা: হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড
জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানসহ অপর তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
জুলাই হত্যা মামলাওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত সবাই বর্তমানে পলাতক রয়েছেন।
জুলাই অপরাধের মামলা: ওবায়দুল কাদেরসহ ৭ নেতার রায় মঙ্গলবার
জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির শীর্ষস্থানীয় সাত নেতার রায় ঘোষণা করা হবে আগামীকাল মঙ্গলবার। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ সোমবার রায়ের এই দিন ধার্য করেছেন।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, আড়াই শ গুমের অভিযোগ তদন্তে
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। বাংলাদেশে ২০১১ থেকে ২০২৪ সালের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার পর নিখোঁজ হওয়া আড়াই শ ব্যক্তির অভিযোগকে অগ্রাধিকার দিয়ে তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। এর মধ্যে বিএনপির নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমের নিখোঁজ হওয়ার ঘটনাও রয়েছে। তদন্ত শেষ করে আগামী সেপ্টেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মুগ্ধসহ ১১ হত্যা: ২৬ আসামির বিষয়ে আজ আদেশ
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরা এলাকায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ২৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন হবে কি না, সে বিষয়ে আজ বৃহস্পতিবার আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। গত ৩ আগস্ট উভয় পক্ষের শুনানি শেষে আদেশের জন্য ২০ আগস্ট দিন ধার্য করা হয়েছিল।
আবুল কালাম আযাদের আপিল শুনানি ৩১ আগস্ট
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আবুল কালাম আযাদের করা আপিলের শুনানি পিছিয়ে ৩১ আগস্ট ধার্য করেছেন আপিল বিভাগ। সোমবার শুনানি শেষে বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।