মাদক চোরাচালান
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মদ উদ্ধার
জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৩৫ বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালিকবিহীন এসব অবৈধ মাদক জব্দ করেন। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির এই কঠোর অবস্থান স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল ‘গায়েব’ করার অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে উদ্ধার হওয়া ৪০০ বোতল ফেনসিডিল জব্দ না দেখিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। তেকালা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ফিরোজের বিরুদ্ধে এই অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে মাদক বহনকারীদের মামলা না দিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
সাতক্ষীরায় ৫৯৪ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার
সাতক্ষীরার কালীগঞ্জে র্যাবের এক বিশেষ অভিযানে ৫৯৪ বোতল ফেনসিডিল সদৃশ উইনকেরেক্স সিরাপসহ হোসেন আলী নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে উপজেলার খারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে র্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের একটি দল।
সাতক্ষীরায় কাভার্ড ভ্যানে মিলল ১৯ লাখ টাকার ভারতীয় মাদক, গ্রেপ্তার ১
সাতক্ষীরার শ্যামনগরে দুটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় মাদক ও ওষুধ জব্দ করেছে র্যাব। এই অভিযানে প্রায় ১৯ লাখ টাকার মালামাল উদ্ধারের পাশাপাশি মো. আব্দুল মজিদ শেখ নামের এক মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা উপজেলার মথুরাপুর এলাকায় অভিযানটি পরিচালনা করেন।