বিজিবি অভিযান
চাঁপাইনবাবগঞ্জে বিজিবির পৃথক অভিযান: ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ দুই কারবারিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। অভিযানে ৯৮ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ ও ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলে জানানো হয়।
শিবগঞ্জে ৫০ বোতল ইস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ৫৯ বিজিবি। মঙ্গলবার সকালে দাইপুকুরিয়া ইউনিয়নের দানিয়াল গাছি গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে একটি ব্যাটারিচালিত ভ্যান ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৬৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করল বিজিবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৬৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সন্ধ্যায় মহানন্দা ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল এই মাদক উদ্ধার করে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
দৌলতপুর সীমান্তে ভারতে পাচারের সময় ৯ হাজার ২৫০ কেজি সার জব্দ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে নৌপথে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুরাতন ঠোটারপাড়া নদী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৯ হাজার ২৫০ কেজি সার জব্দ করা হয়। বিজিবির চোরাচালান বিরোধী এই অভিযানে পাচারকারীদের চেষ্টা নস্যাৎ হয়ে গেছে।
কুষ্টিয়া সীমান্তে বিজিবির ১৫ লাখ টাকার ভারতীয় মাদক জব্দ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদক ও চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪৭ বিজিবি ব্যাটালিয়নের মাদকবিরোধী বিশেষ অভিযানে এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
শিবগঞ্জ সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ যুবক আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ফোনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। আটককৃত মোবাইলগুলোর বাজারমূল্য প্রায় সাড়ে ১১ লাখ টাকা বলে জানা গেছে।