সর্বশেষ

সারাদেশ

শিবগঞ্জে ৫০ বোতল ইস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ৫৯ বিজিবি। মঙ্গলবার সকালে দাইপুকুরিয়া ইউনিয়নের দানিয়াল গাছি গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে একটি ব্যাটারিচালিত ভ্যান ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

সীমান্ত দিয়ে মাদক চোরাচালান রোধে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮৫/এমপি থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দানিয়াল গাছি গ্রামে গোপন খবরের ভিত্তিতে এই তল্লাশি চালানো হয়।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বেনীচক এলাকার বাসিন্দা টুটুল (২৬) এবং ছবি বেগম (৪২)। উদ্ধারকৃত ইস্কাফ সিরাপ, ব্যাটারিচালিত ভ্যান ও মোবাইল ফোনের আনুমানিক সিজার মূল্য ৮১ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৫৯ বিজিবি-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

১৬৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০