সর্বশেষ

সারাদেশ

শিবগঞ্জ সীমান্তে ১১ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ যুবক আটক

আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ

রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মোবাইল ফোনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)। আটককৃত মোবাইলগুলোর বাজারমূল্য প্রায় সাড়ে ১১ লাখ টাকা বলে জানা গেছে।

৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন) জানায়, রোববার সকাল ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালমারা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্তর ১৮৫/২-এস পিলার থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের পাকা সড়কে এই তল্লাশি চালানো হয়।

অভিযান চলাকালে সোনাপুর থেকে কানসাটের দিকে যাওয়ার পথে সন্দেহভাজন এক যুবককে থামানো হয়। পরে তার তল্লাশি করে ৪০টি চোরাই ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক ওই যুবকের নাম মো. আপন হোসেন (৩২)। তিনি শিবগঞ্জ উপজেলার সালামপুর গ্রামের বাসিন্দা।

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সীমান্তে সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবি শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছে। অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

১৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০